Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MS Dhoni: অবিবাহিত পুরুষদের প্রেমিকা থাকলে কী করতে হবে? শুনে নিন ধোনির বিশেষ টিপস

ক্রিকেট মাঠে প্রায়ই তরুণ শিক্ষার্থীদের টিপস দিতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। শেষ আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচের পরই দেখা গিয়েছিল তাঁর পরামর্শ নেওয়ার জন্য উৎগ্রীব হয়েছিলেন তরুণ ক্রিকেটাররা। কাউকেই হতাশ করতে দেখা যায়নি ধোনিকে। প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন, পরামর্শও দিয়েছেন। এবার শুধু ক্রিকেটার নয়, ধোনি টিপস দিলেন অবিবাহিত পুরুষদেরও।

ভারতের প্রাক্তন অধিনায়ক নিজে প্রেম করেই বিয়ে করেছেন সাক্ষী ধোনিকে। প্রেমের ভাল-মন্দ তাই তাঁর অজানা নয়। নিজের অভিজ্ঞতা থেকেই অবিবাহিত পুরুষদের একটি পরামর্শ দিয়েছেন মাহি। বিগত বেশ কয়েকদিন ধরেই ধোনির বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

MS Dhoni

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দেন মহেন্দ্র সিং ধোনি। সেখানে এক প্রশ্নের উত্তরে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "যাঁরা অবিবাহিত এবং বান্ধবী রয়েছে, তাঁদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। সেটা আমি ভাঙতে চাই। আপনার বান্ধবী বাকি সবার থেকে আলাদা, এমন কেউ ভাববেন না কিন্তু।" ধোনির মুখে এই মন্তব্য শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় মাহির এই বাণী ভাইরাল।


গত বছর হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন। দলকে চ্যাম্পিয়নও করেছিলেন। হাঁটুর অস্ত্রোপচারের পর অনেকটাই ভাল রয়েছেন ধোনি। তিনি জানিয়েছেন, ''এখন অনেকটাই ভাল রয়েছি। আশা করছি বছর শেষ হওয়ার আগেই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাব।'' এরপরই অনুষ্ঠানে থাকা দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করে। মুখে সরাসরি না কিছু না বললেও ক্যাপ্টেন কুল হাবেভাবে বুঝিয়ে দেন, আগামী আইপিএলে খেলবেন।

শুক্রবার সোশ্যাল সাইটে ধোনির একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়, ওই অনুষ্ঠানে সঞ্চালক ধোনিকে বলেন, আপনি তো অবসর নিয়েছেন। যদিও মুহূর্তে ভুল শুধরে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

MS Dhoni

নিজের ক্রিকেট কেরিয়ারে জিতেছেন দুটি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, পাঁচটি আইপিএল। কিন্তু ধোনির কাছে নিজের ক্রিকেট জীবনের সেরা মুহূর্ত কোনটা? এর উত্তরে এমএস ধোনি বলেছেন, 'আমার কেরিয়ারে সেরা মুহূর্ত ছিল ২০১১ বিশ্বকাপের ফাইনাল জেতার ২০ মিনিট আগের সময়টা। তখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভারত জিতবেই, তখন গোটা ওয়াংখেড়ে জনতা 'বন্দে মাতরম' গাইতে শুরু করেছিল। এটি ছিল একটি দারুন এক অনুভূতি।'

একটি অনুষ্ঠানে অংশ নিতে শনিবার রাতে কলকাতায় আসেন ধোনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+