MS Dhoni: কাগজে বা জার্সিতে নয়, ধোনি অটোগ্রাফ দিলেন বাইকে! দেখুন ভিডিও
মহেন্দ্র সিং ধোনির বাইকের প্রতি প্যাশান সকলেরই কম বেশি জানা। ধোনির ৱাঁচির ফার্ম হাউসের গ্যারাজ যেন বাইকের শো রুম। দেশি-বিদেশি বাইকের সম্ভার তাক লাগিয়ে দেওয়ার মতোই। এমনকি এখনও চারচাকা গাড়িতে নয় মাহির যাতায়াতের পছন্দের বাহন বাইকই। সেই বাইকের সৌজন্যেই সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আমেরিকা সফর থেকে ফিরে বর্তমানে রাঁচিতে রয়েছেন ক্যাপ্টেন কুল। মাঝে মধ্যেই বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখা যায় ঝাড়খণ্ডের রাজধানীর রাস্তায়। কখনও বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন আবার কখনও বাইট নিয়ে গতির ঝড় তোলেন। তবে সম্প্রতি একটি অভিনব ঘটনা ঘটিয়েছেন ক্যাপ্টেন কুল।

ভারতীয় দলের ক্রিকেটাররা যেখানেই যান ভক্তকূল তাদের কাছে সেলফি বা অটোগ্রাফের আবদার করে। ভক্তদের আশা পূরণ করেন ক্রিকেটাররাও। সম্প্রতি সমাজ মাধম্যে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা গিয়েছে এক ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন ধোনি। তবে জার্সিতে বা নোটবুকে নয়, বাইকে। কিছুটা অবাক করা হলেও সত্যি এক ব্যক্তি তাঁর গাড়ির ফুয়েল ট্যাঙ্কের উপরেই ধোনির অটোগ্রাফ নিলেন।
ভিডিওতে দেখা গিয়েছেন, একটি দামি বিদেশি বাইকের সঙ্গে ধোনিকে। ভক্তটিকে একটি পেন এগিয়ে দিয়ে মাহির কাছ থেকে অটোগ্রাফ চান, এরপর ধোনি গাড়িতেই নিজের অটোগ্রাফ দেন। এরপর বাইকটিকে বেশ কিছুক্ষণ পরীক্ষা নীরীক্ষা করেন। তারপর ভক্তের আবদান মেনে ছবিও তোলেন।
Thala Dhoni Makes a Lucky Fan's Day by Giving Autograph on his bike !! 🔥😇#MSDhoni | #WhistlePodu | #Dhoni
— Saravanan Hari 💛🦁🏏 (@CricSuperFan) September 15, 2023
📹 via Lakshman pic.twitter.com/dhixWZLOkv
অন্যদিকে কয়েকদিন আগে রাঁচিতে একেবারে ভিন্ন মেজাজে পাওয়া গিয়েছিল ধোনিকে। অনুশীলন শেষে এক তরুণ ক্রিকেটারকে বাইকে বসিয়ে তাঁর গন্তব্যে পৌঁছে দেন প্রাক্তন ভারত অধিনায়ক।সমাজ মাধ্যমে সেই ভি্ডিও ভাইরাল হয়।
Nothing to see here. Just #MSDhoni living his best semi retired life and a very lucky young cricketer who got a lift on his #YAMAHA RD350. 🏍️ #Jharkhand #Dhoni #msd #mahi #ranchi pic.twitter.com/EipYkBptsU
— Jharkhand Jatra (@JharkhandJatraa) September 15, 2023
সেই ভিডিওতে দেখা গিয়েছিল, প্রথমে তিনি দেখিয়েছেন ধোনি মাঠে উপস্থিত রয়েছেন এবং তিনি নিজের কিটস গুছিয়ে রাখছেন। এরপরে দেখা যায় তরুণ ক্রিকেটারটি একজনের বাইকে করে যাচ্ছেন, ক্রিকেটারটি জানিয়েছেন তিনি মহেন্দ্র সিং ধোনির বাইকের পিছনে বসে ফিরছিলেন। এই রোমাঞ্চকর মুহূর্তটি সে নিজের ক্যামেরায় তুলে রাখেন। পরে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হতেই আগুনের মতো ছড়িয়ে যায়।












Click it and Unblock the Notifications