MS Dhoni: ধোনি বন্ধুদের সঙ্গে ধাবায়, ভক্তর অনুরোধ রেখে অটোগ্রাফ দিলেন বাইকে
MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি আগামী বছর আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিসিসিআই রিটেনশনের যে নিয়ম চালু করবে তার উপরই নির্ভর করছে সব কিছু।
ধোনি অবশ্য ফুরফুরে মেজাজেই রয়েছেন। সময় কাটাচ্ছেন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। আবার ভক্তর আর্জি মেনে তাঁর বাইকে অটোগ্রাফও দিয়েছেন। আর এ সবই এখন ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনির মধ্যাহ্নভোজের ছবি। দেখা যাচ্ছে, জনা ১৩ বন্ধু ও সহকারীদের নিয়ে ধাবায় বসে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। টেবিলে রাখা প্লেটগুলি দেখলে বোঝা যাচ্ছে, খাওয়া-দাওয়া করার পরেই এই ছবি তোলা হয়েছে।
MS Dhoni enjoying the Sunday with his close friends ❤️ pic.twitter.com/oVZEJMECGW
— Johns. (@CricCrazyJohns) August 19, 2024
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাঁচিতেই বেশি থাকেন ধোনি। পরিবারের সঙ্গে সময় কাটান। বন্ধুবান্ধবদের সঙ্গেও হামেশাই দেখা যায়। অনেক বন্ধুর বাড়িতে অনুষ্ঠান হলেও সেখানে যান ধোনি। রবিবাসরীয় দুপুরে ধোনি বন্ধুবান্ধবদের নিয়ে ধাবায় খেতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনির আরেকটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ধোনি এক ভক্তের বাইকে অটোগ্রাফ দিচ্ছেন। ধোনি নিজেও বাইক চালান রাঁচির রাস্তায়। তাঁর গ্যারাজে রয়েছে অনেক গাড়ি ও বাইক। এমনকী প্রথমদিকের বাইকগুলিও সযত্নে রেখে দিয়েছেন।
ধোনির আইপিএল খেলার বিষয়টি স্পষ্ট হতে পারে চলতি মাসের শেষেই। যখন রিটেনশনের নিয়ম জানাবে বিসিসিআই। সম্প্রতি ধোনি বলেছেন, আগামী মরশুম নিয়ে এখনই পরিকল্পনা করেননি। হাতে অনেক সময় রয়েছে। রিটেনশন সংক্রান্ত নিয়ম দেখে দলের স্বার্থেই সঠিক পদক্ষেপ করা হবে।












Click it and Unblock the Notifications