MS Dhoni: নিলামের আগে ভিন্ন মুডে মাহি, ফার্ম হাউসে কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি? দেখুন ভিডিও
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখনও চেন্নাই সুপার কিংস-এর হলুদ জার্সির সুতোয় বাধা। আগামী মরসুমে হলুদ জার্সিতে ফের তাঁকে দেখা এটা গত রবিবারই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে রাঁচিতে নিজের বাড়িতে আপাতত ছুটির মেজাজে ক্যাপ্টেন কুল। আইপিএলে প্রস্তুতির জন্য হাতে এখনও অনেকটাই সময় আছে।
রাঁচিতে ধোনির অন্যতম প্রিয় জায়গা নিজের ফার্ম হাউস। সেখানে পোষ্যদের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসে ক্যাপ্টন কুল। প্রাক্তন ভারতর অধিনায়ক ধোনির পোষ্যদের প্রতি ভালোবাসা সবার জানা। কিন্তু ধোনির ফার্ম হাউসে আছে ঘোড়াও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একঠি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঘোড়াকে খাবার খাওয়াচ্ছেন সিএসকে অধিনায়ক।

এই ঘোড়াটি বিশ্বের বিরলতম এবং জনপ্রিয় ঘোড়ার জাতগুলির মধ্যে একটি। একটি শেটল্যান্ড পোনি সাধারণত প্রায় ১.৩ লক্ষ টাকায় বিক্রি হয়। এছাড়া পোনি ছাড়াও সিএসকে অধিনায়ক ২০২১ সালে তাঁর ফার্ম হাউসে নিয়ে আসেন 'চেতক' নামে একটি কালো ঘোড়াকে। সেই ঘোড়াটিকেই সম্ভবত এই ভিডিওতে দেখা যাচছে।
রাঁচির রিং রোডে এমএস ধোনির যে প্রাসাদোপম ফার্মহাউসটি রয়েছে, সেটি কার্যত ছোট্ট চিড়িয়াখানায় পরিণত হয়েছে ধীরে ধীরে। ধোনির প্রাণপ্রিয় সারমেয়দের সংখ্যা মোট পাঁচ- দু'টি বেলজিয়ান মালিনোয়া, জোড়া সাদা হাস্কি ও একটি কালো ডাচ শেফার্ড
MS Dhoni with horses and his love for animals.
— CricketMAN2 (@ImTanujSingh) December 3, 2023
- This is beautiful. pic.twitter.com/THBDl1Kc3j
২০২৩ সালের আইপিএলে পায়ে চোট নিয়েও ১৬টি ম্যাচ খেলেছিলেন ধোনি। পরে সেই চোটে অস্ত্রোপচারও হয়। এখন তিনি ফিট।কিন্তু ৪২-র ধোনি কী ২০২৪ সালের পুরো আইপিএল খেলবেন? নাকি বাছাই করা কিছু ম্যাচেই মাঠে নামবেন মাহি? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে নিলাম পর্বের আগেই।
সিএসকে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, 'অস্ত্রোপচারের পর ধোনি নিজেকে অনেকটা সময় দিয়েছে। এখন অনেকটাই ফিট আছেন মাহি। আইপিএল শুরু হতে এখনও বাকি কয়েকমাস। আমরা আশা করছি ধোনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এবং এবারও ধোনি সিএসকে দলের অধিনায়ক থাকবেন।'
আপাতত ক্রিকেট থেকে অনেক দূরে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন। মেজাজটাই যে আসল রাজা।












Click it and Unblock the Notifications