ক্রিকেট ছেড়ে দিচ্ছেন? করোনার পর এবার চাষ করবেন ধোনি

সুন্দরী স্ত্রীকে ছেড়ে করোনা লকডাউনে নতুন করে প্রেমে পড়লেন ধোনি!

ঘরে সুন্দরী স্ত্রী সাক্ষী থাকতে নতুন করে প্রেমে পড়লেন ধোনি। বাইকের প্রতি ধোনির ভালোবাসার কথা সবারই জানা। ক্রিকেটের পর বাইক ধোনি দ্বিতীয় ভালোবাসা বলা যায়। ক্রিকেট থেকে ছুটি পেলে নিজের বাইক নিজেই মেরামত করেন মাহি। কেরিয়ারের শুরু থেকে বাড়ির গ্যারেজে দেশ বিদেশে নামী-দামী বাইকের সংগ্রহ তৈরি করেছেন মাহি। সেই সংগ্রহের এবার নতুন অতিথির আগমন। আর করোনা লকডাউনে তার প্রেমেই পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বাইক ছেড়ে নতুন প্রেমে ধোনি

বাইক ছেড়ে নতুন প্রেমে ধোনি

এবার অবশ্য বাইক নয়, তাঁর গ্যারেজে গাড়ির সংগ্রহশালায় একেবারে নতুন অতিথি। বাইক প্রীতির পর এবার ট্রাক্টরের প্রেমে পড়লেন ধোনি।

সামনেই জন্মদিন

সামনেই জন্মদিন

আগামী মাসে ৭ জুলাই ৩৯ বছর বয়সে পা রাখবেন মহেন্দ্র সিং ধোনি। তার আগে একটি ট্রাক্টর কিনে ফেলেছেন ধোনি। রাঁচির ফার্ম হাউসে সেই ট্রাক্টর কীভাবে চালাতে হবে শিখছেন মাহি। ফার্ম ফাউসে এর আগে মেয়ে জিভাকে নিয়ে বাইকে করে ঘুরে বেরিয়েছেন এবার স্ত্রী-মেয়ে নিয়ে ট্রাক্টরে ঘুরে বেরোনো শখ জাগতেই বোধহয় জন্মদিনের আগে নতুন অতিথিকে ঘরে নিয়ে এসেছেন মাহি।

নিজে ট্রাক্টর চালালেন ধোনি

রাঁচির ফার্ম হাউসের জন্যে ধোনি ট্রাক্টর কিনেই থেমে থাকেননি, সেটি চালিয়েও দেখেন। প্রতিদিন এখন নিয়ম করে ট্রাক্টর চালানো শিখছেন মাহি। নতুন ট্রাক্টর কিনে সেটি চালানোর ভিডিও টুইটারে দিয়েছেন। চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের অফিসিয়াল টুইটার পেজে সেই ভিডিও আবার শেয়ার করেছে।

ক্রিকেট থেকে বিরতি

প্রসঙ্গত চলতি বছরে আইপিএল দিয়ে ধোনির ক্রিকেটে ফেরার কথা থাকলে এখনই তা হচ্ছে না। করোনা উদ্বেগে দেশে আইপিএল এখন অনির্দিষ্টকালের জন্যে স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে মাহির আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন মাথা চাড়া দিয়েছে। আইপিএলে পারফর্ম্যান্স করেই ধোনির টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্যে জাতীয় দলে ফেরার কথা ছিল। যা এখন বিশ বাঁও জলে।

ক্রিকেট ছেড়ে দিচ্ছেন? করোনার পর এবার চাষ করবেন ধোনি

ক্রিকেট ছেড়ে দিচ্ছেন? করোনার পর এবার চাষ করবেন ধোনি

উপরের ভিডিও দেখে কিন্তু এই কথা বলাই যায়। গত বছর জুলাইয়ে শেষবার দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। এরপর আর ক্রিকেট মাঠে ফিরতে দেখা যায়নি ধোনিকে। এবার ফার্ম হাউসে ট্রাক্টর চালানো শিখছেন। তবে কী সত্যিই ক্রিকেটকে গুডবাই জানিয়ে, পাকাপাকি ভাবেচাষের কাজে মন বসাতে চলেছেন ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+