ধোনির পাশে দাঁড়ালেন সচিন, কী বললেন মাস্টার ব্লাস্টার

ধোনির পাশে দাঁড়ালেন সচিন, কী বললেন মাস্টার ব্লাস্টার

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে এবং উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সের সমালোচনায় সরব ক্রিকেট প্রেমীদের একটা অংশ। ইংল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ডেথ ওভারে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে সবচেয়ে বেশি কথা বলছেন সমালোচকরা।

ধোনির পাশে দাঁড়ালেন সচিন, কী বললেন মাস্টার ব্লাস্টার

কিন্তু এমএসের সেই সমালোচকদের মুখ বন্ধ করে রাখতে বলেছেন সচিন তেন্ডুলকর। কারণ, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ধোনি যে ইনিংস খেলেছেন তা দলের জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করেন মাস্টার ব্লাস্টার। সচিনের কথায়, মাহি আদ্যপান্ত টিম ম্যান। মাঠে নেমে দল ছাড়া ধোনির মাথায় অন্য কিছু ঘোরে না বলেও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই মিস্টার কুল যেমন ভাবেই রান করুন, টিম ইন্ডিয়ার দরকারেই করেছেন বলেও মনে করেন সচিন।

ধোনির পাশে দাঁড়ালেন সচিন, কী বললেন মাস্টার ব্লাস্টার

মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে ৩৩ বলে ৩৫ রান বানিয়েছেন এমএস। যা ধোনি সুলভ নয় বলেই দাবি ক্রিকেট ফ্যানদের। একই সঙ্গে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলা এমএসের ইনিংস নিয়েও কথা বলতে ছাড়েননি সমালোচকরা। তবে ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ বাদ দিলেও আফগানদের বিরুদ্ধে ধোনির ব্যাটিংয়ে যে তিনিও হতাশ হয়েছেন তা জানাতে ভোলেননি সচিন তেন্ডুলকর। ইচ্ছে করলে সেদিন এমএস আরো ভালো খেলতে পারতেন বলেই মনে করেন মাস্টার ব্লাস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+