ফাইনালে হারের পর 'বাবা' তুলে কটুক্তি পাক সমর্থকদের, ক্ষিপ্ত সামি কী করলেন, দেখুন ভিডিও
পাকিস্তানি সমর্থকদের অশালীনতার নজির অনেক। তার মধ্যে সাম্প্রতিকতম সংযোজন হল ভারতীয় ক্রিকেটারদের প্রতি কটুক্তি। প্রত্যুত্তরে পিছিয়ে থাকেননি ভারতীয় ক্রিকেটার সামিও ।
পাকিস্তানি সমর্থকদের অশালীনতার নজির অনেক। তার মধ্যে সাম্প্রতিকতম সংযোজন হল ভারতীয় ক্রিকেটারদের প্রতি কটুক্তি। প্রত্যুত্তরে পিছিয়ে থাকেননি ভারতীয় ক্রিকেটার সামিও । এর আগে তাঁরা, ইংল্যান্ডে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকে শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে যান। সে সময়ও তাঁদের মোক্ষম জবাব দেন 'দাদা'!
১৮ জুন ওভালে ভারত- পাক ম্যাচের পুরস্কার বিতরণীর পর যখন ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন এক পাকিস্তানি সমর্থক গ্যালারি থেকে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্য করে বলেন, ' বাপ কৌন হ্যায়?' ব্যাস এই কথাতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পাক সমর্থকটির দিকে তেড়ে আসেন ডান হাতি বোলার মহম্মদ সামি। শেষমেশ ধোনি এসে সামিকে আটকে দেন। আর এই ভিডিও ইন্টারনেটে এই মুহুর্তের অন্যতম ভাইরাল পোস্ট।
উল্লেখ্য,আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে পরাজিত করে পাকিস্তান। পাকিস্তানের দাপটের সামনে প্রথম থেকেই কোনঠাসা হয়ে যায় ভারত। বোলিং বিপর্যয়ের পর , ব্যাটিং এও ধরাশায়ী হয়ে যায় ভারত।

প্রসঙ্গত, খেলার দিনটি ছিল 'ফাদার্স ডে'। ফলে দিনটিকে নিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে মজার ছলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করা হয় যে, ফাদার্স ডে -র দিন পাকিস্তান তার বাবা অর্থাৎ ভারতের সঙ্গে দেখা করবে বলেই ফাইনাল উঠেছে। আর সেই মশকরাকে নিয়েই , ওভালে পাকিস্তান জেতার পর পাকিস্তানি সমর্থকরা অশালীন হয়ে উঠেছিলেন।












Click it and Unblock the Notifications