MS Dhoni: বিপদ থেকে উদ্ধার পাক মডেলকে, মাথিরার মন জিতে নেন মাহি
নিজের বায়োপিকে জীবনের প্রেমের কাহিনি তুলে ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। সাক্ষী তাঁর জীবনে আসার আগে মাহির জীবনে ছিল আরও একটি প্রেম। কিন্তু প্রথম প্রেমিকা দুর্ঘটনায় মারা যান। তারপরই কলকাতায় এসে মাহি প্রেমে পড়েন সাক্ষীর। কিন্তু ক্রিকেটারের নাম যখন মহেন্দ্র সিং ধোনি তখন কী প্রেমের কাহিনি দুইয়েই সীমাবদ্ধ থাকবে?
মাথিরা খান, প্রতিবেশী দেশ পাকিস্তানের এক সুন্দরী মডেল-অভিনেত্রী ও গায়িকা। তাঁর রূপে গুণে কি মুগ্ধ হয়েছিলেন মাহি। একটা সময় মাহি-মাথিরা সম্পর্ক নিয়ে কম গুঞ্জন হয়নি।

সিনেমার চিত্রনাট্যের বাইরেও মাহির জীবনে আছে আরও অনেক অজানা গল্প। সেখানে উঠে আসে সুন্দীর এক পাক মডেলের নাম। ধোনির সঙ্গে মাথিরা খানের সম্পর্ক অনেক পুরনো, তাঁদের সম্পর্ক একটা সময় পেজ থ্রি-র মুখরোচক উপাদান ছিল। তবে পাক অভিনেত্রীর সঙ্গে ধোনির সম্পর্কের গভীরতা প্রকাশ্যে আসেনি কোনও দিনই। তবে মাথিরার মন জিতে নিয়েছিলেন মাহি।
মাথিরা অভিনয় বা মডেলিংয়ের সঙ্গে যুক্ত হলেও বরাবরই ক্রিকেটের অন্ধ ভক্ত। একটা সময় এক পাকিস্তানি ক্রিকেটারকে বেশ পছন্দ করতেন তিনি। আর চোখের সামনে সেই পাকিস্তানি ক্রিকেটারকে দেখে আর স্থির থাকতে পারেননি মাথিরা। সেই ক্রিকেটারের কাছে গিয়ে অটোগ্রাফের আবদার জানিয়েছিলেন। নিজের টুপি এগিয়ে দেন অটোগ্রাফের জন্য। কিন্তু মাথিরাকে সেই পাক ক্রিকেটার বিশ্রীভাবে প্রত্য়াখ্যান করেন লাস্যময়ী মাথিরাকে।

তখনই কাহানি মে ট্যুইস্ট। ধোনির সুন্দরী মডেলকে অপমানিত হতে দেখে নিজেই এগিয়ে এসে অটোগ্রাফের প্রস্তাব দেন। এমনকি এখানেই শেষ নয় ধোনি তাঁর পাশের সিটে বসারও সুযোগ করে দেন পাক অভিনেত্রীকে। এই ঘটনাটি প্রকাশ্যে আনেন মাথিরা নিজেই। পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে গোটা বিষয়টি প্রকাশ করেন পাক মডেল।
এক পাকিস্তানী সংবাদমাধ্যমে মাথিরা জানান, ভারত-পাকিস্তানের টিম হোটেলে এক সঙ্গে কাটিয়ে বুঝেছিলাম ধোনি কত বড় মনের মানুষ। শুধু একবারই এরপরেও পাক অভিনেত্রীকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। একবার ভারতের এক বিমান বন্দরে সমস্যায় পড়েন মাথিরা। সেই সময়ে অভিবাসন সমস্যায় মাথিরা বেকায়দায়। ধোনি নিজেই এগিয়ে বিপদ থেকে উদ্ধার করেন মাথিরাকে।

পাকিস্তানি মডেল-গায়িকা-অভিনেত্রী মাথিরা খান। মাথিরা জোর গলায় বললেন, ক্রিকেটার-ব্যাটসম্যান-অধিনায়ক তো বটেই ধোনির মত মানুষ হয় না। এখানেই মনে হয় ধোনির কৃতিত্ব, সীমানার কাঁটাতার পেরিয়ে তিনি মন জিতে অন্যদেশের মানুষেরও।












Click it and Unblock the Notifications