ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন এক ভক্ত, দেখুন সেই ভিডিও
ফের এক বার মাঠে ঢুকে ধোনির পা ছুঁলেন এক ভক্ত। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ পেরিয়ে সাইডলাইনে থাকা ধোনিকে প্রনাম করেন সেই সমর্থক। ভক্তের মাথায় আশীর্বাদের হাত রাখেন ধোনি।
কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। কিন্তু দল হারলেও সমর্থকদের মনে যে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন এমএসডি তা ফের একবার প্রমাণ করল বৃহস্পতিবারের ইডেন গার্ডেন্স।
কলকাতার হোম ম্যাচ হলেও যে পরিমাণ চেন্নাই সুপার কিংস সমর্থক এদিন হাজির ছিলেন ইডেনে তা এক কথায় অবিশ্বাস্য। চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় একটা সময় মনে হচ্ছিল যেন চিপকে খেলছে চেন্নাই সুপার কিংস। যদিও ম্যাচ শেষে শুকনো মুখেই মাঠ ছাড়তে হয়েছে চেন্নাইয়ের সমর্থকের।
তবে এত কিছুর মধ্যেও এদিন আরও একবার দেখা গেল নিরপত্তারক্ষীদের ঘেরাটোপ পেরিয়ে মাঠে ঢুকে ধোনির পা ছুঁলেন এক ধোনি ভক্ত।
চেন্নাই সুপার কিংসের ব্যাটিং চলছে তখন। সবে ১১ ওভার খেলা শেষ হয়েছে। জায়েন্ট স্ক্রিনে ফুটে রেছে সিএসকের রান। ১১ ওভার শেষে ৯৭/২। ডাগ আউটে সাপোর্ট স্টাফদের সঙ্গে তখন কথা বলতে ব্যস্ত ধোনি। হঠাৎই দেখা গেল এক যুবক সটান এসে ধোনিকে প্রনাম করলেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সেই ভক্তের মাথার উপর আশীবার্দের হাত রাখেন ধোনি। বেশক্ষণ স্থায়ী ছিল না এই দৃশ্য। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে বাইরে নিয়ে যান ওই সমর্থককে।
Love unparalleled #VIVOIPL #KKRvCSK pic.twitter.com/kektbKnDVw
— IndianPremierLeague (@IPL) May 3, 2018
শুভমন গিলের ব্যাটিংয়ের সামনে অবশ্য এই রানই খুব কম মনে হয় এই ম্যাচে। ৩৬ বলে ৫৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন গিল। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছ'টি চার এবং দু'টি ছয় দিয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। সাতটি চার এবং একটি ছয়ের সৌজন্যে ১৮ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
Click it and Unblock the Notifications