MS Dhoni Birthday: স্ত্রী-কন্যা নয়, জন্মদিনে ধোনি কেক কাটলেন কাদের সঙ্গে? দেখুন ভিডিও
শুক্রবার ছিল মহেন্দ্র সিং ধোনির ৪২তম জন্মদিন। সারা দেশের মাহি ভক্তরা দিনটিকে সেলিব্রেট করেন। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে শুভেচ্ছা বার্তায়। বিসিসিআই থেকে আইসিসি, একদা তাঁর সতীর্থ প্রত্যেকই শুভেচ্ছা জানান প্রাক্তন ভারত অধিনায়ককে।
কিন্তু জন্মদিন কীভাবে কাটালেন ধোনি? এটা নিয়ে ধোনি ভক্তদের মনে কৌতূহলের শেষ ছিল না। শেষ পর্যন্ত যাবতীয় কৌতূহলের অবসান ঘটালেন ধোনি নিজেই। ২১ সপ্তাহ পরে আবার ইনস্টাগ্রামে সক্রিয় হলেন এমএসডি। ধোনি কোনও কিছু পোস্ট করা মানেই তা হিট হতে বেশি সময় লাগে না।

তবে এ বারের জন্মদিনে ভক্তদের বড় চমক দিলেন স্বয়ং ধোনি। জন্মদিনটা কীভাবে কাটালেন তা নিজেই ভাগ করে নিলেন ফ্যানদের সঙ্গে। সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন মাহি। সেখানে দেখা যাচ্ছে তিন, চারটি পোষ্যের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন মাহি। কেক কেটে খাইয়ে দিলেন পোষ্যদের, নিজেও খেলেন। আবার দুষ্টুমি করলে মৃদু ধমকও দিলেন।
স্বভাবতই ধোনির এই মিষ্টি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এই ভিডিও প্রকাশের সঙ্গে একটি বার্তাও দিয়েছেন ক্যাপ্টেন কুল। জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মাহি।
আপাতত ক্রিকেট থেকে অনেকটাই দূরে মাহি। সদ্য সমাপ্ত আইপিএল মরসুমে তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল কিন্তু সরকারি ভাবে কোনও কিছু ঘোষণা করেননি। বরং কিছুটা রহস্য বজায় রেখেছেন। চেন্নাইকে পঞ্চমবার আইপিএল জিতিয়েছেন কয়েকমাস আগে। আপাতত হাঁটুতে অস্ত্রোপচারের পর বিশ্রামে রয়েছেন ধোনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখনও চেন্নাই সুপার কিংস-এর হলুদ জার্সির সুতোয় বাধা।
আগামী মরসুমে হলুদ জার্সিতে ফের তাঁকে দেখা যাবে কিনা এটা নিয়ে কিছুটা রহস্য বজায় রেখেছেন। তবে রাঁচিতে নিজের বাড়িতে আপাতত ছুটির মেজাজে ক্যাপ্টেন কুল। হাতে এখনও অনেকটাই সময় আছে। কয়েক মাস পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সিএসকে অধিনায়ক।












Click it and Unblock the Notifications