MS Dhoni Birth Day: শুক্রবার মাহি পার্বণ, ধোনির জন্মদিনে ভক্তদের কীর্তি শুনলে অবাক হবেন আপনিও
শুক্রবার ৪২ তম জন্মদিন মহেন্দ্র সিং ধোনির। রাচির ছোট্ট গলি থেকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক। ধোনির জীবন রূপকথাকেও হার মানাবে। জন্মদিনে কোনদিনই আড়ম্বর পছন্দ ছিল না। নিজের পরিবারের সঙ্গেই দিনটা কাটাতে পছন্দ করেন ক্যাপ্টেন কুল। আর বিশ্ব জোড়া তাঁর ভক্তরা এই দিনটা পালন করেন ধোনি দিবস হিসাবেই।
জন্মদিনে ধোনি কোথায় থাকবেন? কী করবেন এটা জানা খুবই কঠিন। কিন্তু আইকনের জন্মদিনের আগে ভক্তদের মধ্যে উৎসাহ কম নেই। ধোনি জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে তাঁর ভক্তদের উৎসাহের কমতি নেই।
মাহির জন্মদিন উপলক্ষ্যে তাঁর ভক্তরা বৃহস্পতিবার থেকেই উদযাপন শুরু করে দিয়েছে।

বিশেষ করে তেলুগু রাজ্যের ভক্তরা ধোনির জম্মদিন সেলিব্রেশন করার জন্য যা আয়োজন করেছেন তা এক কথায় নজিরবিহীন। হায়দরাবাদ আরটিসি এক্স রোডের কাছে ধোনি একটি বিশাল ৫২ ফুট কাটআউট স্থাপন করা হয়েছে। এটি প্রায় তিন তলা বাড়ির সমান উঁচু । এরপর অন্ধ্রপ্রদেশের নন্দীগামায় ৭৭ ফুট লম্বা ধোনি কাট-আউট স্থাপন করা হয়েছে।
52ft massive cutout of MS Dhoni is placed at Hyderabad, Telangana. ❤️
— DHONIsm™ ❤️ (@DHONIism) July 6, 2023
The Celebration begins 🥁💥@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/Gnb7gP18UR
এরআগে ২০১৮ সালে কেরালায় ৩৫ ফুট, চেন্নাইতে ৩০ ফুট এবং অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ৪১ ফুট কাটআউট স্থাপন করা হয়। ৭ জুলাইয়ে প্রতিবারই মাহি ভক্তরা কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করেন।
২০০৭ সালে নেতৃত্বের ভার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করেন। এরপরই ভারতীয় ক্রিকেটে ধোনি যুগ শুরু। এরপর ২০১১ সালে তাঁর হাতেই ২৮ বছর পর উঠেছিল একদিনের বিশ্বকাপের ট্রফি। এর ঠিক ২ বছর পরই ফের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। জিতেছেন পাঁচটি আইপিএল ট্রফিও।

চেন্নাইকে পঞ্চমবার আইপিএল জিতিয়েছেন কয়েকমাস আগে। আপাতত হাঁটুতে অস্ত্রোপচারের পর বিশ্রামে রয়েছেন ধোনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications