MS Dhoni: ধোনি বড় ভক্ত কিশোর কুমারের, কলকাতায় বসেই গেয়েছিলেন হিট গান, দেখুন ভিডিও

MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সময় যে কোলাজ পোস্ট করেছিলেন তার ব্যাকগ্রাউন্ডে ছিল মুকেশের গান। ম্যায় পল দো পল কা শায়র হুঁ।

তবে জানেন কি, ক্যাপ্টেন কুলের সবচেয়ে পছন্দের সংগীতশিল্পীর নাম? উত্তর হলো, কিশোর কুমার। এই কলকাতায় বসেই ধোনির কিশোরের গান গাওয়ার ভিডিও শেয়ার করেছেন তাঁরই সতীর্থ।

MS Dhoni

মোহিত শর্মা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ধোনির একটি ভিডিও। যাতে দেখা গিয়েছে তিনি চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিস জার্সি পরে সোফায় বসে গাইছেন কিশোর কুমারের বিখ্যাত গান- সালামে ইশক মেরি জান...। সেই ভিডিওটি নিয়ে এক সাক্ষাৎকারে আরও তথ্য জানালেন মোহিত।

মোহিত বলেন, কলকাতায় একটি ম্যাচের পর আমরা হোটেলে গিয়েছিলাম। আমাদের এক বন্ধু জস্সি গিল এসেছিলেন। দলের কয়েকজন ক্রিকেটার ছিলেন সেখানে। ধোনি ও মোহিতের স্ত্রী-সহ ক্রিকেটারদের পরিবার আড্ডার মেজাজে ছিলেন। তখনই অন্তাক্ষরী খেলার পরিকল্পনা হয়।

মোহিতের কথায়, অন্তাক্ষরী চলছিল। তবে একটু পরেই সকলে নিজেদের পছন্দের গান গাইতে শুরু করেন। ধোনি গান ভালোবাসেন। কিশোর কুমারের ভক্ত। ধোনি সেদিন গেয়েছিলেন, সালামে ইশক মেরি জান। উপস্থিত অনেকেই সেই ভিডিও মোবাইলে তুলেছিলেন।

এই গানের ভিডিও পোস্ট করতে অবশ্য ধোনির অনুমতি নেননি মোহিত। তিনি বলেন, অনেকেই সেদিন ভিডিও তুলছিলেন। তাঁরাও হয়তো পরে তা পোস্ট করলে ধোনির আরও গান শোনা যাবে। তবে ধোনির কাছে ভিডিও পোস্ট করার অনুমতি নিতে গেলে আরও তিনটি জন্মদিন পেরিয়ে যেত। উল্লেখ্য, এই ভিডিও পোস্ট করেই গত বছর ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান মোহিত।

ধোনি ফোনের চেয়ে দূরে থাকেন বলে অনেকের দাবি। যদিও মোহিত বলেন, ধোনি ফোন ব্যবহার করেন। পাশে ফোন রাখা আছে। প্রয়োজন মনে করলে তবেই ফোন ধরেন। যদি মনে হয় দরকার নেই, তাহলে ধরেন না। কিন্তু ফোন করতে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে ফোন ব্যবহার করে থাকেন।

মোহিত আরও জানান, ধোনি গেম খেলতে ভালোবাসেন। তবে তা মোবাইলে নয়। আইপ্যাডের বড় স্ক্রিনে গেম খেলাই ধোনির পছন্দের। আগে রাঁচিতে আন্তর্জাতিক বা আইপিএলের ম্যাচ থাকলে ধোনি বাড়িতে নৈশভোজে দলকে আমন্ত্রণ জানাতেন। খেলতেও আসতেন বাড়ি থেকেই। মোহিত বলেন, ধোনির আগের বাড়িতে গিয়েছি। সেটাও কম বড় নয়। তবে ফার্মহাউসে যাওয়া হয়নি। ধোনির বাইকের কালেকশন তাঁর মোবাইলে বা অন্য ভিডিওতে দেখেছেন বলেও জানালেন মোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+