আইপিএলের জন্য অনুশীলনে মগ্ন ধোনি, অবলীলায় ছক্কা হাঁকানোর ভিডিও ভাইরাল

আইপিএল শুরু হতে মাস দুয়েকও বাকি নেই। তার আগে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে অনুশীলনে তাঁর ছক্কা মারার ভিডিও ভাইরাল।

আইপিএল শুরু হতে আর মাস দুয়েকও বাকি নেই। মহেন্দ্র সিং ধোনি অনেক সময় হাতে নিয়েই শুরু করে দেন আইপিএলের প্রস্তুতি। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিছুদিন ধরেই ধোনির নেট প্র্যাকটিসের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন তাঁর ভক্তরা। তবে রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ধোনি যেভাবে অবলীলায় ছক্কা হাঁকাচ্ছেন, সেই ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল।

আইপিএলের প্রস্তুতি শুরু ধোনির

আইপিএলের প্রস্তুতি শুরু ধোনির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি ২০ আন্তর্জাতিকটি হয়েছিল রাঁচিতে। সেই ম্যাচ মাঠে বসে দেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দেখা গিয়েছিল স্ত্রী সাক্ষীকে। এই ম্যাচের আগের দিন হাতে ডাব নিয়ে ভারতীয় ড্রেসিংরুমেও গিয়েছিলেন মাহি। কথা বলেন হার্দিক পাণ্ডিয়ার দলের ক্রিকেটারদের সঙ্গেও। ধোনির সঙ্গে দেখা করতে হোটেল থেকে তাঁর বাড়িতেও গিয়েছিলেন হার্দিক-সহ কয়েকজন ক্রিকেটার। এরই ফাঁকে আইপিএলের জন্য নিজের প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ ধোনি।

শেষ আইপিএল কিনা তা নিয়ে জল্পনা

গত বছরের আইপিএলের আগে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন। তবে রবীন্দ্র জাদেজার অধিনায়কত্বে দলের ব্যর্থতার মাঝেই ফের অধিনায়কত্বের দায়িত্ব যায় ধোনির কাঁধেই। তবে প্লে অফে যেতে পারেনি চেন্নাই সুপার কিংস। ২০২০ সালের আইপিএলেও প্লে অফে ওঠে সিএসকে। পরের বছর তারা চ্যাম্পিয়ন হয়। মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। ঘরোয়া ক্রিকেটও খেলেন না। শুধুই আইপিএলে খেলছেন। ধোনি চেয়েছিলেন পাকাপাকিভাবে অবসরের আগে চেন্নাইয়ের দর্শকদের সামনে খেলতে। যেটা এবার সম্ভব হচ্ছে, গত বছরও হয়নি। ধোনি গত বছর জানিয়েছিলেন, নিশ্চিতভাবেই ২০২৩ সালের আইপিএল খেলবেন। তবে সেটাই শেষ কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেননি।

মাহি মারছেন ছক্কা

যদিও অনেকেরই ধারণা, পরের মরশুম থেকে সিএসকের কোচিং স্টাফ হিসেবে বা কোনও বিশেষ পদে আসীন হলেও ২০২৪ সালের আইপিএলে আর খেলবেন না ধোনি। ফলে ভক্তরা ধোনির কোনও কিছুই এবার মিস করতে চাইছেন না। রাঁচিতে ধোনি অনুশীলন করছেন, সেই দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দি করছেন। তাতে দেখা গিয়েছে ধোনি নেট প্র্যাকটিসে অবলীলায় স্পিনারদের বলে ছক্কা হাঁকাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় চর্চা

ধোনির এই ছক্কা দেখে মুগ্ধ চেন্নাই সুপার কিংস ও মাহি-ভক্তরা। থালাকে চেনা ছন্দে দেখে তাঁরা স্বস্তিবোধও করছেন, প্রত্যাশা করছেন সাফল্যের। কেউ শিহরিত হচ্ছেন। আবার অনেকে কটাক্ষও করছেন। কেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ধোনি হলেন টুক টুক আকাদেমির চেয়ারম্যান। অর্থাৎ টি ২০ সুলভ ঝোড়োগতিতে তিনি রান করতে আর পারদর্শী নন। কেউ আবার লিখেছেন, ধোনি নেটে অল্প বয়সের বোলারদের বিরুদ্ধেই বড় শট মারতে পারেন। কেউ তাঁকে নেটম্যান বা নেট লেজেন্ড নাম দিয়েও কটাক্ষ করেছেন। যদিও বেশিরভাগ ক্রিকেট-ভক্ত আইপিএলে হয়তো শেষবারের জন্যই ধোনি-ধামাকা দেখার অপেক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+