একদিনের ম্যাচে ২০০টি ছক্কা হাঁকানো একমাত্র ভারতীয় ব্যাটসম্যান ধোনি
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফের নতুন একটি রেকর্ড গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার কটকে প্রথম ভারতীয় হিসাবে একদিনের ম্যাচে ২০০ টি ছক্কা হাঁকানোর রেকর্ড পকেটে ভরলেন ধোনি।
কটক, ১৯ জানুয়ারি : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফের নতুন একটি রেকর্ড গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার কটকে প্রথম ভারতীয় হিসাবে একদিনের ম্যাচে ২০০ টি ছক্কা হাঁকানোর রেকর্ড পকেটে ভরলেন ধোনি। [কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচ]
এদিন কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দশম শতরান করলেন ধোনি। যার মধ্যে ৯টি চার এবং তিনটি ছয় মেরেছেন এদিন ধোনি। এরই সঙ্গে ধোনি প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন যিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২০০টি ছক্কা মারার রেকর্ড গড়লেন। [২০১১ বিশ্বকাপের পর ফের শতরান, কটকে যুবির ১৫০]

এদিনের ম্যাচে ধোনির আগে দুরন্ত শতরান করলেন যুবরাজ সিং। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ১৪তম শতরান। মাত্র ১২৭ বলে ১৫০ রান করেন তিনি। দুজনের পার্টনারশিপেই বিশাল রানের পাহাড় চাপে ইংল্যান্ডের কাঁধে। ৩৮১ রানে শেষ হয় ভারতীয় ইনিংস।
শুধু ২০০ ছক্কাই নয়, এদিনই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রানের গণ্ডিও পেরলেন ধোনি। মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের পর ধোনি দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি এই রেকর্ড গড়লেন ঘরের মাঠে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications