আইপিএল নিলামের আগে চেন্নাইয়ে ধোনি, সিএসকে-র নেতৃত্ব কি থাকছে MSD-র হাতেই?

আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। করোনা পরিস্থিতি বাধা না হলে বেঙ্গালুরু থেকেই ক্রিকেটারদের আইপিএল ভাগ্য নির্ধারণ হবে। আইপিএলে দল কোন স্ট্র্যাটেজিতে এগোবে, কাদের দলে নেওয়া যায় তা বিশ্লেষণ করছে দশটি ফ্র্যাঞ্চাইজিই। তার অগে চেন্নাই পৌঁছে গেলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির সিএসকে এবার আইপিএল খেলবে খেতাব দখলে রাখার লক্ষ্যে।

আইপিএল নিলামের আগে চেন্নাইয়ে ধোনি, সিএসকে-র নেতৃত্ব কি থাকছে MSD-র হাতেই?

(ছবি- চেন্নাই সুপার কিংস টুইটার)

ইতিমধ্যেই রবীন্দ্র জাদেজাকে ১৬ কোটি, মহেন্দ্র সিং ধোনিকে ১২ কোটি, মঈন আলিকে ৮ কোটি ও ঋতুরাজ গায়কোয়াড়কে ৬ কোটি টাকায় রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএল চ্যাম্পিয়নরা মেগা নিলামে ৫৮ কোটি টাকা খরচ করতে পারবে। চেন্নাই সুপার কিংসে প্রথম আইপিএল থেকেই অধিনায়ক ধোনি। সিএসকে-র দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ধোনির মতামত। এবারও তার ব্যতিক্রম হবে না।

গতকালই ধোনি চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন। একটি হোটেলে তাঁর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দলের ভারসাম্য যাতে ঠিক থাকে তা নিশ্চিত করতেই স্ট্র্যাটেজি ঠিক করে নিলামে যাবে সিএসকে। এবারের আইপিএল মেগা নিলামই শেষ নিলাম হতে চলেছে বলে বোর্ডসূত্রে খবর। অখ্যাত অনেকেই চেন্নাই সুপার কিংসে নিজেদের মেলে ধরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বা তারকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। আগামী ৫-১০ বছরের কথা মাথায় রেখেই এবারের সিএসকে-র কোর টিম তৈরি করার পরিকল্পনা রয়েছে।

মহেন্দ্র সিং ধোনি আগেই বলেছেন, চেন্নাইয়েই তিনি তাঁর ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে চান। সেই ফেয়ারওয়েল ম্যাচ এ বছরই হয়, নাকি ধোনি আরও খেলা চালিয়ে যান, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল। ধোনি রিটেনশনের ক্ষেত্রে নিজের জায়গাটি রবীন্দ্র জাদেজার জন্য স্বেচ্ছায় ছেড়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিবারই আইপিএল প্রস্তুতি শুরুর অনেক আগেই ধোনি দলের সঙ্গে যোগ দেন। এবার পৌঁছে গেলেন নিলামের অনেক আগেই। তিনি যথেষ্টই ফিট। ফলে নেতৃত্ব দিতে তাঁর কোনও অসুবিধা হবে না বলে নিশ্চিত সিএসকে ম্যানেজমেন্ট। তবে ধোনি কখন কোন সিদ্ধান্ত নেন তা আনপ্রেডিক্টেবল। কিন্তু এখনও ঠিক রয়েছে, ধোনির হাতেই থাকছে সিএসকে-র ক্যাপ্টেন্সির ব্যাটন। রবীন্দ্র জাদেজা এখনও পুরোপুরি ফিট নন। সে কারণে তাঁকে রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দলে। শ্রীলঙ্কা সিরিজেও তাঁর খেলার সম্ভাবনা কম। তবে জাদেজার আইপিএল খেলতে কোনও অসুবিধা হবে না বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+