লকডাউনের পর ক্রিকেট শুরু না হলে কী করবেন ধোনি, জানালেন স্ত্রী সাক্ষী

লকডাউনের পর ক্রিকেট শুরু না হলে কী করবেন ধোনি, জানালেন স্ত্রী সাক্ষী

করোনা ভাইরাসের জেরে দেশব্যাপী জারি থাকা লকডাউন উঠে গেলেও ক্রিকেট শুরু না হলে কী করবেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তা জানালেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি। চেন্নাই সুপার কিংসের প্রেসেন্টার রূপা রামানির সঙ্গে কথোপকথনে নানা মজাদার কথা বলেন সাক্ষী।

করোনা ভাইরাস ও লকডাউন

করোনা ভাইরাস ও লকডাউন

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী সাড়ে ৬২ লক্ষ মানুষেরও বেশি আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তিন লক্ষ সত্তর হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এহেন পরিস্থিতিতে কবে শুরু হবে ক্রিকেট, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ধোনির ক্রিকেটে অরুচি

ধোনির ক্রিকেটে অরুচি

গত বছরের জুলাইতে ভারতীয় দলের জার্সিতে শেষবার ২২ গজে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার কোনও ক্রিকেট ম্যাচ খেলেছিলেন মাহি। এরপরের ১০ মাস তাঁকে আর ক্রিকেটে দেখা যায়নি।

প্রত্যাবর্তন!

প্রত্যাবর্তন!

চলতি বছরের আইপিএলে ফের বাইশ গজে নামার কথা এমএস ধোনির। সেই মতো চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন মাহি। কিন্তু করোনা ভাইরাসের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, সে গুড়েও বালি পড়ে গিয়েছে।

ক্রিকেট শুরু না হলে কী করবেন ধোনি

ক্রিকেট শুরু না হলে কী করবেন ধোনি

লকডাউন ওঠার পর ক্রিকেট শুরু হবে, তেমনটাই মনে করেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী সিং। কিন্তু এর উল্টোটা হলে ধোনি এবং তিনি উত্তরাখণ্ডের পাহাড়ে ঘুরতে যাবেন বলে জানিয়েছেন সাক্ষী। বলেছেন, তাঁরা কোনও ছোট পাহাড়িয়া গ্রামে থাকবেন। সেখান থেকে ট্রেকিংয়ে বেরিয়ে পড়বেন বলেও জানিয়েছেন সাক্ষী সিং।

ধোনিকে তিনিই বিব্রত পারেন

ধোনিকে তিনিই বিব্রত পারেন

ক্যাপ্টন কুল মহেন্দ্র সিং ধোনিকতে বিব্রত করার ক্ষমতা কেবল তাঁরই রয়েছে বলে জানিয়েছেন স্ত্রী সাক্ষী সিং। তাঁর কথায়, সবসময়ই মাথা ঠাণ্ডা করে থাকেন মাহি। তবু কখনও কখনও তিনিই এমএস-কে উত্তেজিত করে তোলেন বলে জানিয়েছেন সাক্ষী।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+