ধোনি-সচিন নয়া জুটিতে কোন চমক দিতে চলেছেন? মাহির সাক্ষাৎকারের অংশও তুমুল ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনি আজ তুমুল ভাইরাল। না, টি ২০ বিশ্বকাপে ২০১১ সালের বিশ্বকাপের মতো হেয়ার স্টাইল করার জন্য। সম্প্রতি গলফের কোর্সে ধোনিকে দেখা গিয়েছিল কপিল দেবের সঙ্গে। এবার সচিন তেন্ডুলকরের সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখা গেল টেনিস কোর্টে। দুই কিংবদন্তি এক ফ্রেমে, ছবি ভাইরাল হতে সময় লাগেনি।

ধোনি-সচিন নয়া জুটিতে কোন চমক দিতে চলেছেন?

ক্যাজুয়াল টি শার্ট ও ট্র্যাক প্যান্ট পরে ধোনি ও সচিনকে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়েই তাঁরা একসঙ্গে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। ভাইরাল ছবিগুলিতে দেখা গিয়েছে, কখনও তাঁরা একে অপরের সঙ্গে কথা বলছেন। কখনও আবার দুজনেই মনোযোগ দিয়ে শ্যুটিংয়ের বিষয়ে খুঁটিনাটি বুঝে নিচ্ছেন। সচিন ও ধোনি দুজনেই টেনিস ভক্ত।

সচিনকে অনেকবার উইম্বলডনের আসরে দেখা গিয়েছে। বিশেষ করে বন্ধু রজার ফেডেরারের ম্যাচ দেখতে। ধোনিকেও গ্র্যান্ড স্ল্যাম টেনিসের আসরে দেখা গিয়েছে। তবে এবার ব্য়াটের বদলে টেনিসের র‍্যাকেট নিয়ে সচিন-ধোনি কীভাবে আবির্ভূত হবেন তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কীসের বিজ্ঞাপনে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি তথা প্রাক্তন অধিনায়ক জুটি বাঁধছেন সে বিষয় নিয়েও চলছে নানা জল্পনা।

সচিন সম্প্রতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলেছেন, টানা দুবার তাঁর দল ইন্ডিয়া লেজেন্ডসকে চ্যাম্পিয়ন করিয়েছেন। ধোনিও বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রচার ও শ্যুটিং নিয়ে ব্যস্ত। নিজেকে ফিট রাখতে ধোনিকে এর আগে টেনিস কোর্টে দেখা গিয়েছে। চেন্নাই সুপার কিংসে কেদার যাদবকে নিয়ে তাঁকে যেমন গলফ খেলতে দেখা গিয়েছিল, তেমনই কপিল দেব-গ্র্যান্ট থর্নটন আমন্ত্রণী গলফ প্রতিযোগিতার ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে মাহি কিছুক্ষণ গলফ খেলেন। এবার সচিনের সঙ্গে তাঁকে টেনিস কোর্টে দেখে আপ্লুত ভক্তরা। বিজ্ঞাপনে কপিল ও ধোনিকে একসঙ্গে দেখা যায়। এবার তাঁর সঙ্গে সচিনের জুটি দেখতেও মুখিয়ে ভক্তরা।

এরই মধ্যে তুমুল ভাইরাল হয়েছে ধোনির সাক্ষাৎকারের একটি অংশ। মন্দিরা বেদী সাক্ষাৎকার নেওয়ার ফাঁকে জানতে চেয়েছিলেন ধোনির জীবনের সেরা উপহার কোনটি? ধোনিকে চিন্তা করতে দেখে মন্দিরা বলেন, কন্যা জিভার কথা বলতে। মাথা নাড়েন ধোনি। এরপর হেসে বলেন, জিভা আমার কাছে সেরা উপহার নয়। এটা হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রম। ধোনির এই মজাদার বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে কমেন্টের বন্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+