আইপিএলের সর্বকালের সেরা অধিনায়ক ভারতের দুই রথি, জেনে নিন তাঁদের নাম
করোনা ভাইরাসের জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। সেই আতঙ্কের আবহেই আইপিএলের জন্মদিন পালন করা হল সাধ্যমতো। নির্বাচন করা হল টুর্নামেন্টের সর্বকালের দুই সেরা অধিনায়ক।
করোনা ভাইরাসের জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। সেই আতঙ্কের আবহেই আইপিএলের জন্মদিন পালন করা হল সাধ্যমতো। নির্বাচন করা হল টুর্নামেন্টের সর্বকালের দুই সেরা অধিনায়ক। জেনে নিন তাঁদের নাম।

করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী ২৩ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৬ হাজার। মৃত্যু হয়েছে ৫২১ জনের। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।

ঘরবন্দি দেশ
সরকারের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আতঙ্কের আবহেই আইপিএলের জন্মদিন পালন করা হল সাধ্যমতো। নির্বাচন করা হল টুর্নামেন্টের সর্বকালের দুই সেরা অধিনায়ক। জেনে নিন তাঁদের নাম।

রোহিত শর্মা
ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বেই ২০১৯ সহ চার বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাই তাঁকে যে টুর্নামেন্টের সর্বকালের সেরা অধিনায়ক নির্বাচন করা হবে, তা মেনে নিতে কারও অসুবিধা নেই। এই স্বীকৃতি হিটম্যানের প্রাপ্য।

মহেন্দ্র সিং ধোনি
ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আইপিএলেও সফল। আইপিএলের প্রথম সংস্করণে রানার্স আপ দিয়ে শুরু, তিন বারের খেতাব জয়ী ও তারও বেশি সংখ্যক বার রানার্স চেন্নাই সুপার কিংসের অধিনায়ককেও বঞ্চিত করেনি ব্রডকাস্টারদের বিশেষজ্ঞ কমিটি। রোহিত শর্মার পাশে এমএস ধোনিকেও একই সম্মানে ভূষিত করা হয়েছে।

বিভিন্ন বিভাগে সেরা
আইপিএলের সর্বকালের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লেজেন্ড এবি ডিভিলিয়ার্স। সেরা বোলার শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (১৭০ উইকেট)। অস্ট্রেলিয়ার প্রাক্তনী শেন ওয়াটসনকে আইপিএলের সেরা অল রাউন্ডার নির্বাচন করা হয়েছে। টিম ইন্ডিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে (৫৪১২ রান) দেশের সর্বকালের সেরা আইপিএল ব্যাটসম্যান নির্বাচন করা হয়েছে। সেরা কোচের মর্যাদা পেয়েছেন চেন্নাই সুপার কিংসের স্টিফেন ফ্লেমিং।












Click it and Unblock the Notifications