একই রূপে ধোনি-মালিঙ্গা, নতুন ছবিতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল

একই রূপে ধোনি-মালিঙ্গা, নতুন ছবিতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল

একই ছবিতে মিশে গেলেন দুই কিংবদন্তি। ভারতের সর্বকালের সেরা অধিনায়কের সঙ্গে শ্রীলঙ্কার সর্বকালের সেরা ফাস্ট বোলারের ছবি মিলেমিশে একাকার হয়ে গেল। একই রূপে দুই ক্রিকেটারের অবয়ব দেখে আবেগতাড়িত হয়ে পড়ল সোশ্যাল মিডিয়া। উচ্ছ্বসিত হলেন নেটিজেনরা। জানা গেল, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের ১০ বছর পূর্তি উলপক্ষ্যে কোনও টুর্নামন্ট কমিটির এই কাজটি করে শোরগোল ফেলে দিয়েছেন।

আগে ব্যাট করেছিল শ্রীলঙ্কা

আগে ব্যাট করেছিল শ্রীলঙ্কা

২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছিল কুমার সাঙ্গাকারার দল। ৮৮ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন জাহির খান ও যুবরাজ সিং।

ভারতের ব্যাটিং

ভারতের ব্যাটিং

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানের স্কোরে ওপেনার বীরন্দ্র শেহওয়াগকে হারিয়ে ফেলেছিল ভারত। ১৮ রান করে আউট হয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। এরপর বিরাট কোহলি এবং এমএস ধোনির সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিলেন গৌতম গম্ভীর। ৯৭ রান করে আউট হয়েছিলেন বাঁ-হাতি। ৩৫ রান করে সাজঘরে ফিরেছিলেন কোহলি। ম্যাচ ফিনিশিং টাচ দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সহ অধিনায়ক যুবরাজ সিং। ৯১ রানে অপরাজিত থেকে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ক্যাপ্টেন কুল। ২১ রান করে অপরাজিত ছিলেন যুবরাজ। শ্রীলঙ্কার হয়ে ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা।

আমোদিত সোশ্যাল মিডিয়া

ছক্কা হাঁকিয়ে ভারতকে ২০১১ সালের বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি। কমন্ট্রি বক্সে রবি শাস্ত্রী বলে উঠেছিলেন, 'ধোনি ফিনিশিং অফ ইন স্টাইল'। মুহুর্তটি ভারতীয় ক্রিকেট প্রেমীদর মনের কোণে গচ্ছিত রয়েছে। আর কিছুদিনই পরই সেই জয়ের দশ বছর পূর্ণ হবে। সে উপলক্ষ্যে ওই ম্যাচের দুই তারকা এমএস ধোনি এবং লাসিথ মালিঙ্গাকে সম্মান জানালেন ক্রিকেট বিশ্বকাপ। দুই ক্রিকেটারকে একই ছবিতে মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেওয়া হয়েছে। তা দেখে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া।

নেট দুনিয়ায় মিম

টুইটারে পোস্ট করা ছবিতে ধোনির মুখ বিশেষভাবে স্পষ্ট হয়েছে। ভারতের ২০১১ সালের বিশ্বকাপের জার্সি গায়ে দেওয়া প্রাক্তন ভারতীয় অধিনায়কের মাথায় রয়েছে লাসিথ মালিঙ্গা-সুলভ সোনালী চুল সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। মজার ছলে ছবির ওপরে লেখা হয়েছে, 'ডিপিং ইয়র্কারস। স্লিপ ক্যাচে। হেলকপ্টার ক্যাচ। তিনি সবকিছু পারেন'। যা দেখে নানা ধরনের মিম তৈরি করেছেন নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+