MS Dhoni: ক্রিকেট ছেড়ে গলফে মজে ধোনি, সঙ্গী ট্রাম্প, দেখুন ভিডিও
ক্রিকেটের পাশাপাশি ফুটবল বা ব্যাডমিন্টনেও কোনও অংশে কম যান না মহেন্দ্র সিং ধোনি। কিন্তু গলফেও মাহি এতটা দক্ষ অবেশেষে তা প্রকাশ্যে এল। আইপিএল মরসুম শেষ হতেই অবসর জীবনের গ্রহে ঢুকে পড়েছেন ক্যাপ্টেন কুল। বর্তমানে ছুটি কাটাতে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছেন মাহি। সেখানেই ধোনিকে দেখা গেল একেবারে নতুন অবতারে। গলফ স্টিক হাতে নেমে পড়লেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক, সঙ্গী আবার ডোনান্ড ট্রাম্প।
রাজনীতি থেকে বরাবরই দূরে থাকেন ধোনি, রাজনীতিবিদ বা প্রশাসনিক প্রধানদের সঙ্গে একমঞ্চে খুব একটা দেখা যায় না প্রাক্তন অধিনায়ককে। সেই ধোনিই খানিকটা চমক দিয়ে গলফ খেলায় মেতে উঠলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন এবং সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে গলফ খেলার আমন্ত্রণ জানান। দু'বারের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ককের সঙ্গে গলফ খেলার আয়োজন করেছিলেন ট্রাম্প নিজেই। ক্রিকেট ব্যাট নয় গলফ স্টিক হাতেই চমকে দিলেন মাহি।
কিন্তু মাহি যে গল্ফ কোর্সেও সমান ভাবে স্বচ্ছন্দ, এদিনের আগে সেটা হয়তো তেমন কেউ জানতেন না। অন্যদিকে ট্রাম্প হচ্ছেন যাকে বলে গল্ফ প্রেমী। হোয়াইট হাউসে থাকাকালীনও নিজের প্রাইভেট গল্ফ কোর্সে ঘনঘন চলে যেতেন। প্রেসিডেন্ট পদ খোয়ানোর পরও খেলার অভ্যাসে কোনও বদল ঘটেনি। এবার ধোনির সঙ্গে গলফ খেলায় মেতে উঠলেন ট্রাম্প।
Former US president Trump playing golf with Dhoni.
— RUDRA💫 (@invincibl39) September 8, 2023
Thala fever in USA.#dhoni #thala pic.twitter.com/RdUNORQUdW
ধোনির বন্ধু ব্যবসায়ী হিতেশ সাংভি এই ভাইরাল ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তিনিই জানিয়েছেন যে কোথায় হল এই সাক্ষাতপর্ব। নিউ ইয়র্ক লাগোয়া নিউ জার্সিতে অবস্থিত বেডমিনিস্টার। সেখানেই গল্ফ খেললেন বিশ্বের দুই অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ট্রাম্প-ধোনি দুজনে মিলে খেলছেন। ধোনির টেকনিকের ওপর কড়া নজরও রাখছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি।

এৱআগে যুক্তরাষ্ট্র ওপেনের ম্যাচ দেখতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ধোনিকে। মাহিকে দেখা গিয়েছে আলকারাজের ম্যাচে হাজির। লম্বা চুলের নতুন লুকে ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখা যায়। ইউ এস ওপেনে পুরুষদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়েছেন ধোনি।
একটি ভিডিওতে দেখা গিয়েছে আলকারাজ যখন বিশ্রাম নিচ্ছেন খেলার বিরতিতে, সেইসময় ধোনি দর্শকাসনে বসে হাসছেন। পাশেই এক অচেনা বন্ধু, বোঝাই গিয়েছে তাঁর আমেরিকা সফর পরিবার ছাড়াই। দারুণ লোভনীয় একটি সিটে বসে রয়েছেন












Click it and Unblock the Notifications