#DhoniReturns ভাইরাল হওয়ার দিনই চিপকে আইপিএল অনুশীলনে থালা, সিএসকে-র জার্সি প্রকাশ

চিপকে আইপিএল অনুশীলনে ধোনি, সিএসকে-র নতুন জার্সি উন্মোচন

সোশ্যাল মিডিয়ায় #DhoniReturns ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চিপকে আইপিএল ২০২১-এর অনুশীলনে নেমে পড়লেন থালা। বুধবার চেন্নাই সুপার কিংসের নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনি। একই দিনে আগামী টুর্নামেন্টের জন্য নতুন জার্সিরও উন্মোচন ঘটাল সিএসকে।

অনুশীলনে ধোনি

অনুশীলনে ধোনি

আইপিএল ২০২১-এর সূচি ইতিমধ্যেই ঘোষণা করেছে বিসিসিআই। তারও কয়েকদিন আগে টুর্নামেন্টের প্রস্তুতি সারতে চেন্নাই পৌঁছে গিয়েছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে ক্রিকেট প্রেমীদের দিনগোনা শুরু হয়েছিল। সিএসকে অধিনায়কের মাঠে নামার অপেক্ষা শুরু হয়। তার অবসান ঘটে বুধবার। এদিন চিপকে ব্যাট হাতে অনুশীলনে নেমেই পড়েন থালা। নেট ব্যাট করেন বেশ কিছুক্ষণ। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনুশীলনে সিএসকে

অনুশীলনে সিএসকে

কেবল মহেন্দ্র সিং ধোনি নন, চেন্নাই সুপার কিংসের বাকি সদস্যরাও বুধবার চিপকে আইপিএল ২০২১-এর অনুশীলন শুরু করে দেন। আম্বাতি রায়ডু সহ চেন্নাই ক্রিকেটারদের অনুশীলনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা।

#DhoniReturns

২০২০ সালের আইপিএলের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এমএস ধোনি। ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন, ওই টুর্নামেন্টেই থালার জীবনের শেষ বড় ইভেন্ট। সেই জল্পনায় অবসান ঘটিয়ে ধোনি নিজেই জানিয়েছিলেন যে তিনি ২০২১ সালের আইপিএল খেলবেন। তার রেশ নিয়ে চিপকে এমএস অনুশীলনে নামার দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে #DhoniReturns ট্যাগ।

সিএসকে-র নতুন জার্সি

সিএসকে-র নতুন জার্সি

দীর্ঘ বছর আইপিএলের অন্যতম সফল দল সিএসকে, তাদের জার্সিতে সামান্যতম পরিবর্তন ঘটাল। হলুদ জার্সির কাঁধে কালো রংয়ের নিচে পাঁচটি তারা অন্তর্ভূক্ত করা হয়্ছে। আইপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে মোট পাঁচ বার খেতাব জেতে এমএস ধোনির দল। ওই পাঁচ তারা সেই সফলতার বার্তা বহন করছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+