MS Dhoni: মাহির আঙুলের ছোঁয়ায় জনপ্রিয়তার শীর্ষে ক্যান্ডি ক্রাশ, দেখুন ভিডিও
দেশকে দুইবার বিশ্বকাপ জিতিয়েছেন, পেয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন। এবার মহেন্দ্র সিং ধোনির সৌজন্যে জনপ্রিয়তার শীর্ষে অন লাইন গেম ক্যান্ডি ক্রাশও। সৌজন্যে ধোনির একটি ভাইরাল ভিডিও। তাতেই এই লাইন গেমটি চলে এসেছে ট্রেন্ডিংয়ে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাহির একটি ভিডিও তুমুল জনপ্রিয় হয়েছে। একাধিক ধরনের চকোলেট নিয়ে বিমানের মধ্যে দাঁড়িয়ে আছেন উড়ান সংস্থার ইন্ডিগোর বিমান সেবিকা। সেই চকোলেটের ট্রে নিয়ে ধোনির কাছে যান তিনি। প্রাক্তন ভারত অধিনায়ককে জানালার ধারের আসনে বসে থাকতে দেখা যায়। মাঝের আসন ফাঁকা ছিল। তাঁর পাশের সিটে সম্ভবত ধোনির স্ত্রী সাক্ষী বসে ছিলেন।

That Cute moment of MS Dhoni!! 🥹💛pic.twitter.com/MFbdv1uyMB
— DIPTI MSDIAN (@Diptiranjan_7) June 25, 2023
কিন্তু কাহানি মে টুইস্ট। এই ভিডিওতে দেখা যায় ধোনির সামনে রয়েছে একটি নোটপ্যাড। সেখানে ক্যান্ডি ক্রাশ গেম অ্যাপটি খোলা আছে। বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ককে খেলতে দেখেই এই গেমের জনপ্রিয়তা পাল্লা দিয়ে বাড়তে থাকে। মাত্র তিন ঘণ্টার মধ্যেই ৩.৬ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই গেমটি।
এরপরই অন লাইন গেম সংস্থাটির পক্ষ থেকে ধোনিকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়, মাত্র তিন ঘণ্টার মধ্যেই আমাদের গেমটি ৩.৬ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে। ধন্যবাদ ভারতীয় ক্রিকেটের লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি, আমরা ভারতে ট্রেন্ডিং করছি। শুধু তোমারই জন্য।'
Just In - We Got 3.6 Million New Downloads in just 3 hours.
— Candy Crush Saga Official (@teams_dream) June 25, 2023
Thanks to the Indian Cricket Legend @msdhoni . We are Trending In India Just Because Of You.
#Candycrush #MSDhoni𓃵
~ Team Candy Crush Saga pic.twitter.com/LkpY8smxzA
ধোনি আইপিএলের পর আপাতত বিশ্রাম নিচ্ছেন। হাঁটুর অস্ত্রোপচারের পর নিজেকে পুরনো ছন্দে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। মাহি গোটা আইপিএলেই খেলেছিলেন হাঁটুর চোট নিয়ে। আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির অস্ত্রোপচার হয়।

আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য ধোনিকে মাইক্রোসার্জারি করাতে হয়েছিল। ধোনি এখন ফিট। যদিও তাঁর রিহ্যাব চলবে। ধোনি এখন রয়েছেন রাঁচিতে। চোট সারিয়ে কবে আবার অনুশীলন শুরু করবেন ধোনি, তা এখনও স্পষ্ট নয়। তারই মধ্যে ধোনির মিষ্টি ভিডিও কিন্ত হিট সোশ্যাল মিডিয়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications