Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dhruv Jurel: ব্যাট কিনতে বাবা করেছিলেন ধার, মা বিক্রি করেন গহনা, ধ্রুব-র জীবন অনুপ্রেরণা দেবে আপনাকেও

শুক্রবার রাতে ইং‌ল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণার পর থেকে চর্চায় উঠে আসছে একটাই নাম ধ্রুব জুড়েল। আইপিএলের সৌজন্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই নামটার সঙ্গে পরিচিত হলেও তাঁর লড়াইয়ের কাহিনী এতদিন আজানাই ছিল। উত্তরপ্রদেশের আগ্রা শহরের গ‌লি ক্রিকেট থেকে টিম ইন্ডিয়ার টেস্ট দলের সদস্য। ধ্রুব থেকে তারকা হয়ে উঠার যাত্রাপথটা মসৃণ ছিল না।

বাবা নেম সিং জুড়েল ছিলেন ভারতীয় সেনা বাহিনীর সদস্য। কার্গিল যুদ্ধের বীর সেনা ছিলেন তিনি।ধ্রুবের বাবা কার্গিলের যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাই ছোট বেলা থেকেই লড়াই ধ্রুব-র রক্তে। ৫ বছর বয়সে আগ্রায় বাসের চাকার তলায় পড়েছিল তাঁর বাঁ পা। প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল। কিন্তু জীবন যুদ্ধে লড়াই ছাড়েননি।

ধ্রুব জুড়েল

ধ্রুব নিজেও বাবার মত সেনাতে যেতে চেয়েছিলেন। আর্মি স্কুলে পড়ার সময় ধ্রুব সুইমিং শেখেন। এরপরে গলি ক্রিকেট খেলা শুরু করেন। তিনি ক্রিকেট খেলতে খেলতে এই খেলাটিকে ভালোবেসে ফেলেন। এরপর ক্রিকেটেই হয়ে উঠে ধ্রুব-র সবকিছু। আর লক্ষ্য ছিলে একদিন ভারতীয় দলের হয়ে খেলা। স্বপ্ন আর বাস্তবের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল আর্থিক প্রতিকূলতা।

তবে ১৪ বছর বয়সে কঠিন বাস্তবতারও মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। মা-বাবাকে ক্রিকেট খেলার সরঞ্জাম কিনে দিতে বলেছিলেন। এর জবাবে তাঁকে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছিলেন বাবা। কিন্তু মায়ের মন মানেনি। ছেলের ইচ্ছাপূরণে গলার সোনার হার বিক্রি করেছিলেন মা। স্বপ্নপূরণের দিনে ধ্রুব-র মুখে বার বার ফিরে আসছি সংগ্রামের সেই দিনগুলির কথা।

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ধ্রুব বলেন, 'আর্মি স্কুলে পড়তাম। ছুটির দিনে আমি আগ্রার একলব্য স্টেডিয়ামে ক্রিকেট ক্যাম্পে যোগ দেওয়ার কথা। আমি ফরম পূরণ করেছি কিন্তু বাবাকে বলিনি। জানতে পেরে তিনি আমাকে বকাঝকা করেন। যাইহোক, তিনি আমাকে একটি ক্রিকেট ব্যাট কিনতে ৮০০ টাকা ধার করেছিলেন।'

শুধু ব্যাট দিয়ে তো ক্রিকেট শেখা যাবে না, লাগবে কিটও। এই প্রসঙ্গে ধ্রুব বলেন, 'আমি যখন বাবাকে বললাম আমার একটা ক্রিকেট কিট লাগবে, বাবা আমাকে জিজ্ঞেস করলেন কত টাকা লাগবে। আমি তাকে ছয় থেকে সাত হাজার টাকার কথা বলেছিলাম এবং বাবা আমাকে খেলা বন্ধ করতে বলেছিল। কিন্তু আমি অনড় ছিলাম এবং নিজেকে বাথরুমে আটকে রেখেছিলাম।'

কিন্তু ছেলের খেলা বন্ধ হতে দেননি মা। ছেলের স্বপ্ন পূরণে নিজেহর গহনাও বিক্রি দেন ধ্রুব-র মা। ধ্রুব-র কথায়, 'আমার মা তাঁর সোনার হার বিক্রি করে আমাকে ক্রিকেট কিট কিনে দিয়েছিলেন।'

গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে ভারত 'এ' দলের হয়ে চার দিনের ম্যাচে অর্ধশতরান করেন জুড়েল। দ্রারিদ্র বা আর্থিক প্রতিকূলতাকে হারিয়ে এরআগে ভারতীয় ক্রিকেটে নক্ষত্র হয়েছেন অনেকেই। সেই তালিকায় নতুন তারার নাম ধ্রুব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+