Virat Kohli : ট্রফি-রান-রেকর্ড নয়, ‘তাঁর’ খুশিই কোহলির কাছে সবথেকে বেশি মূল্যবান, জানেন তিনি কে?
কৈশোরেই বাবাকে হারিয়েছেন বিরাট কোহলি। ফলে তাঁর জীবনের অনেকটা জুড়েই আছেন মা। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কোহিনর জীবনে বড় অবদান রয়েছে মায়ের। সাফল্যের শীর্ষবিন্দুতে পৌঁছেও মায়ের অবদানের কথা ভোলেননি কিং কোহলি। তাই বিশ্বকাপের মধ্যেই বিরাটের মুখে উঠে এল মায়ের কথা।
আমরা প্রত্যেকেই মায়ের ছায়াই বাঁচতে চাই। মা শব্দটা অক্ষরগত দিক থেকে ছোট হলেও এর তাৎপর্য ও গভীরতা সবথেকে বড়। পেশাদার জীবনের সাফল্য ব্যর্থতা সব কিছুর উর্ধ্বে মায়ের খুশি-মায়ের হাসি মুখ। সোশ্যাল সাইটে নিয়ম করেই মাতৃ বন্দনায় সরব হন কোহলি। এবার বিশ্বকাপের মধ্যেই সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে মায়ের কথা তুলে ধরলেন কোহলি।

প্রত্যেকে মা-ই তাঁর সন্তানের ফিটনেস নিয়ে সবথেকে বেশি উগ্বিগ্ন থাকেন। কোহলির মতো ফিট অ্যাথলিটের মা-ও তাঁর থেকে ব্যতিক্রম নন। ভারতীয় ক্রিকেটে ফিটনেস বিপ্লব এনেছেড় কোহলি। তাঁর ফিটনেস রহস্য গবেষণার অন্যতম বিষয় হয়ে উঠেছে। কিন্তু কোহলির মা সরোজদেবী মনে করেছেন তাঁর ছেলে দুর্বল হয়ে পড়ছে।
Virat Kohli said, "taking care of my mother is very important for me. Her happiness is everything for me, a small thing which can make her happy, makes me happy too". (Star). pic.twitter.com/4pzL0mLllN
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 26, 2023
এই প্রসঙ্গে বিরাট কোহলি বলেন, 'আমার মা আমাকে বলে আমি প্রতিদিন আরও দুর্বল হয়ে পড়ছি। আমি পর্যাপ্ত খাদ্য গ্রহণ করছি না। মা মনে করেন গত ৮-৯ বছর ধরে আমার শরীর ঠিক নেই। আমি তাঁকে বলে এটাই আমার ফিটনেস। এটা আমার কাছে তাঁর আর্শীবাদ।'
Virat Kohli said, "my mother asks me why do I look weak and everyday calls me to ensure I've taken my food. She thinks I'm unwell for the last 8-9 years, I told her it's my fitness. This is all a blessing for me". (Wrogn). pic.twitter.com/XlpUER3gad
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 26, 2023
গুগুল সার্চে বিশ্ব বিখ্যাত অ্যাথলিটদের তালিকাতে পাঁচ নম্বরে আছে কোহলি। ২০২৩ সালে তিনিও অন্যতম আলোচিত ক্রীড়া ব্যক্তিত্ব। পরিসংখ্যান বলছে কোহলির নাম গুগুলে সার্চ হয়েছে ৬৮ মিলিয়ন। অর্থ্যাত কোহলি এখন শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি এখন বিশ্ব তাবড়ও অ্যাথলিটদের সঙ্গে টেক্কা দিচ্ছেন।

'












Click it and Unblock the Notifications