বর্ডার-গাভাসকর ট্রফিতে সফলতায় সৌরভ-ধোনি-কোহলিকেও ছাপিয়ে গিয়েছেন যে অধিনায়ক, কে তিনি?

বর্ডার-গাভাসকর ট্রফিতে সফলতায় সৌরভ-ধোনি-কোহলিকেও ছাপিয়ে গিয়েছেন যে অধিনায়ক, কে তিনি?

একদিকে বিরাট কোহলি তো অন্যদিকে টিম পেইন - ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে দুই অধিনায়কের মস্তিষ্কের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। বিরাট প্রথম ম্যাচ খেলে দেশে ফিরে এলে অজিঙ্ক রাহানের ওপর ভারতীয় দলের নেতৃত্বের ভার পড়বে। যিনি নিজেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ সফল। তারই প্রেক্ষিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে সফলতম অধিনায়কের তালিকা দেখে নেওয়া যাক।

শীর্ষে রাহানে

শীর্ষে রাহানে

বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র একটি ম্যাচে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন অজিঙ্ক রাহানে। সেই ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক রাহানের টেস্ট জয়ের রেকর্ড একশো শতাংশ।

দ্বিতীয় আজহার ও গিলক্রিস্ট

দ্বিতীয় আজহার ও গিলক্রিস্ট

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। দুটি ম্যাচ জিতেছেন ও একটি হেরেছেন। তাঁর ম্যাচ জয়ের হার ৬৬.৬৬। একই পরিসংখ্যানের মালিক অ্যাডাম গিলক্রিস্টও।

তৃতীয় ক্লার্ক

তৃতীয় ক্লার্ক

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক বর্ডার-গাভাসকর ট্রফিতে দেশকে ৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। পাঁচটি জিতেছেন এবং তিনটি হেরেছেন। ভারতের বিরুদ্ধে টেস্টে তাঁর জয়ের শতকরা হার ৬২.৫ শতাংশ।

চতুর্থ ধোনি

চতুর্থ ধোনি

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। আটটি ম্যাচ জিতেছেন, চারটি হেরেছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে অধিনায়ক ধোনির জয়ের শতকরা হার ৬১.৫৩ শতাংশ।

পঞ্চম সৌরভ ও বিরাট

পঞ্চম সৌরভ ও বিরাট

বর্ডার-গাভাসকর ট্রফিতে মোট ৯টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনবার জিতেছেন, তিনবার হেরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সমান পরিসংখ্যানের মালিক বিরাট কোহলিও। ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা অ্যাডিলেড টেস্ট জিতলে বিসিসিআই সভাপতিকে টপকে যাবেন চিম ইন্ডিয়ার অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+