Most Sixes In T20Is: ম্যাক্সওয়েল, বাটলার ও সূর্যকে টপকালেন পুরান, T20I-তে সর্বাধিক ছক্কার নিরিখে প্রথম তিনে

Most Sixes In T20Is: টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটারদের তালিকার প্রথম তিনে চলে এলেন নিকোলাস পুরান। টপকে গেলেন জস বাটলার ও সূর্যকুমার যাদবকে।

এই তালিকার শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। দ্বিতীয় স্থানে মার্টিন গাপটিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে বিধ্বংসী মেজাজে পাওয়া গেল পুরানকে।

Most Sixes In T20Is

টারৌবায় ওয়েস্ট ইন্ডিজ ১৩ বল বাকি থাকতে প্রোটিয়াদের হারাল ৭ উইকেটে। ট্রিস্টান স্টাবসের ৭৬ ও প্যাট্রিক ক্রুগারের ৪৪ রানে ভর করে টি২০ বিশ্বকাপে রানার-আপরা তুলেছিল ৭ উইকেটে ১৭৪। ওয়েস্ট ইন্ডিজ জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ১৭.৫ ওভারে, তিন উইকেট হারিয়ে।

আলিক আথানেজ ৪০ ও শেই হোপ ৫১ রান করেন। তিনে নেমে পুরান অপরাজিত থাকেন ২৬ বলে ৬৫ রানে। তাঁর ইনিংসে রয়েছে ২টি চার ও সাতটি ছয়। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হন তিনি। সর্বাধিক ছয় মারা ব্যাটারদের তালিকায় এই ইনিংস খেলার ফাঁকেই জস বাটলার ও সূর্যকুমার যাদবকে টপকালেন ক্যারিবিয়ান উইকেটকিপার।

রোহিত শর্মা ১৫৯টি টি২০ আন্তর্জাতিকে ১৫১টি ইনিংস খেলে ২০৫টি ছক্কা হাঁকিয়েছেন। আর কেউ টি২০ আন্তর্জাতিকে দুশোর বেশি ছক্কা মারতে পারেননি। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১২২ ম্যাচে ১১৮ ইনিংসে মেরেছেন ১৭৩টি ছয়।

ফলে পুরান আপাতত গাপটিলের নজির ভাঙার চেষ্টা চালাবেন। পুরান ৯৬টি টি২০ আন্তর্জাতিকে ৮৮ ইনিংস খেলে ১৩৯টি ছক্কা মারলেন। জস বাটলার ১২৪ ম্যাচে তথা ১১৪ ইনিংসে ১৩৭টি এবং সূর্যকুমার যাদব ৭১টি টি২০ আন্তর্জাতিকে ৬৮টি ইনিংস খেলে ১৩৬টি ছয় হাঁকিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলের রয়েছে ১৩৪টি ছয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+