আইপিএলের প্রতি সংস্করণে সর্বাধিক রান করা ভারতীয় তালিকা দেখে নেওয়া যাক

আইপিএলের প্রতি সংস্করণে সর্বাধিক রান করা ভারতীয় তালিকা দেখে নেওয়া যাক

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী মাসেই শুরু হচ্ছে আইপিএল। দীর্ঘ প্রায় ছয় মাসের জড়তা কাটিয়ে জমকালো টুর্নামেন্ট শুরু অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব। যাঁদের ঘিরে এত প্রত্যাশা সেই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলের প্রতি সংস্করণে সর্বাধিক রান কারা করেছেন, সেদিকে নজর ফেরানো যাক।

২০০৮ সালে গৌতম গম্ভীর

২০০৮ সালে গৌতম গম্ভীর

দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে ২০০৮ সালের আইপিএল খেলেছিলেন গৌতম গম্ভীর। সেবার ১৪টি ম্যাচ খেলে ৫৩৪ রান করেছিলেন গৌতি। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৮৬। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সর্বাধিক রান।

২০০৯ সালে সুরেশ রায়না

২০০৯ সালে সুরেশ রায়না

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ধামাকা ঘটিয়েছিলেন সুরেশ রায়না। দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে ৪৩৪ রান করেছিলেন বাঁ-হাতি। সেবার এটিই ছিল ভারতীয়দের মধ্যে সর্বাধিক। রায়নার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ৮৫।

২০১০ সালে সচিন তেন্ডুলকর

২০১০ সালে সচিন তেন্ডুলকর

সেই আইপিএল জিতেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন সচিন তেন্ডুলকর। ১৫ ম্যাচে ৬১৮ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৮৯।

২০১১ সালে বিরাট কোহলি

২০১১ সালে বিরাট কোহলি

২০১১ সালে ৫০ বিশ্বকাপ জিতেছিল ভারত। লাগাতার দ্বিতীয় বারের জন্য আইপিএল জিতেছিল চেন্নাই সুপার কিংস। ওই টুর্নামেন্টে ১৬ ম্যাচ খেলে ৫৫৭ রান করেছিলেন বিরাট কোহলি। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সেরা। সেবার বিরাটের সর্বোচ্চ স্কোর ছিল ৭১।

২০১২ সালে গৌতম গম্ভীর

২০১২ সালে গৌতম গম্ভীর

২০১২ সালের আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছিলেন দলের অধিনায়ক গৌতম গম্ভীরর। সেবার ৫৯০ রান করেছিলেন গৌতি। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সেরা। তাতে সামিল ছিল সর্বোচ্চ ৯৩ রান।

২০১৩ সালে বিরাট কোহলি

২০১৩ সালে বিরাট কোহলি

২০১৩ সালের আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ১৬ ম্যাচ খেলে ৬৩৪ রান করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সেরা। ৯৯ রান ছিল কোহলির সর্বোচ্চ।

২০১৪ সালে রবিন উথাপ্পা

২০১৪ সালে রবিন উথাপ্পা

২০১৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে রবিন উথাপ্পার দুর্দান্ত ব্যাটিং। সেবার ১৬ ম্যাচ খেলে ৬৬০ রান করে কমলা টুপি জিতেছিলেন কর্নাটকী ব্যাটসম্যান। ৮৩ ছিল উথাপ্পার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

২০১৫ সালে অজিঙ্ক রাহানে

২০১৫ সালে অজিঙ্ক রাহানে

২০১৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৫৪০ রান করেছিলেন অজিঙ্ক রাহানে। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সেরা। অপরাজিত ৯১ ছিল রাহানের সেরা পারফরম্যান্স।

২০১৬ সালে বিরাট কোহলি

২০১৬ সালে বিরাট কোহলি

২০১৬ সালের আইপিএলে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে সেবার ৯৭৩ রান করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যা সর্বকালের রেকর্ড। সেই আইপিএলে চারটি শতরান ও সাতটি অর্ধশতরান এসেছিল কোহলির ব্যাট থেকে।

২০১৭ সালে গৌতম গম্ভীর

২০১৭ সালে গৌতম গম্ভীর

২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শেষবার আইপিএল খেলেছিলেন গৌতম গম্ভীর। সেবার ১৬ ম্যাচে ৪৯৮ রান এসেছিল গৌতির ব্যাট থেকে। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সেরা।

২০১৮ সালে ঋষভ পন্থ

২০১৮ সালে ঋষভ পন্থ

২০১৮ সালের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন তরুণ ঋষভ পন্থ। দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে ৬৮৪ রান করেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। একটি শতরান এসেছিল পন্থের ব্যাট থেকে। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সেরা পারফরম্যান্স।

২০১৯ সালে কেএল রাহুল

২০১৯ সালে কেএল রাহুল

২০১৯ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে ৫৯৩ রান করেছিলেন কেএল রাহুল। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১০০। ভারতীয়দের মধ্যে সেরা হয়েছিলেন রাহুলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+