আইপিএলের এক ইনিংসে সর্বাধিকবার ৪ ও তার বেশি উইকেট নেওয়া বোলারদের ক্রম তালিকা

আইপিএলের এক ইনিংসে সর্বাধিকবার ৪ ও তার বেশি উইকেট নেওয়া বোলারদের ক্রম তালিকা

আর পাঁচ দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। অন্যান্য দলের থেকে কিছুটা দেরিতে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটসম্যানদের পাশাপাশি এবার যাদের অন্যতম বল ভরসা বোলাররা। তারই প্রেক্ষিতে আইপিএলের এক ইনিংসে সর্বাধিকবার ৪ ও তার বেশি উইকেট নেওয়া বোলারদের ক্রম তালিকার দিকে নজর ফেরানো যাক।

সুনীল নারিন

সুনীল নারিন

কেকেআরের জার্সিতে ১১০ ম্যাচ খেলে ১২২ উইকেট নিয়েছেন সুনীল নারিন। এক ম্যাচে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। কেকেআর শিবিরে এখনও পর্যন্ত তা সেরা বোলিং। আইপিএল কেরিয়ারে মোট সাত বার চার ও তার বেশি উইকেট নিয়েছেন নারিন।

শোয়েব আখতার

শোয়েব আখতার

কেকেআরের জার্সিতে মাত্র ৩ ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। ইডেন গার্ডেন্সে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম আইপিএল ম্যাচে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শোয়েব।

উমর গুল

উমর গুল

কলকাতা নাইট রাইডার্সের হয়ে কেবল আইপিএলের প্রথম মরশুম খেলা উমর গুল ৬টি ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন। এক ম্যাচে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন গুল। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার।

ব্র্যাড হগ

ব্র্যাড হগ

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্র্যাড হগ। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত কেকেআরের জার্সিতে ১১টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন হগ। ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে শাহরুখ খান শিবিরকে একটি আইপিএল ম্যাচ জিতিয়েছিলেন প্রাক্তন অজি স্পিনার।

অ্যাঞ্জেলো ম্যাথেউস

অ্যাঞ্জেলো ম্যাথেউস

কেকেআরের হয়ে ১৫টি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথেউস। এক ম্যাচে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন লঙ্কান ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+