হাজারের বেশি প্লেয়ারের নাম আইপিএল নিলামের ঝুলিতে, ভাগ্য নির্ধারণের প্রহর গোনা শুরু

আইপিএলের রেজিস্ট্রেশনে শুক্রবার বন্ধ হয়ে গেছে। এবারের নিলামের জন্য ১১২২ প্লেয়ার নাম রেজিস্ট্রার করিয়েছেন। জানুয়ারির ২৭-২৮ তারিখ হবে আইপিএলের নিলাম। 

আইপিএলের রেজিস্ট্রেশনে শুক্রবার বন্ধ হয়ে গেছে। এবারের নিলামের জন্য ১১২২ প্লেয়ার নাম রেজিস্ট্রার করিয়েছেন। জানুয়ারির ২৭-২৮ তারিখ হবে আইপিএলের নিলাম।

হাজারের বেশি প্লেয়ারের নাম আইপিএল নিলামের ঝুলিতে

শেষ ১০ মরশুমে যেভাবে বিশাল হয়ে উঠেছে আইপিএল তাতে আন্তর্জাতিক মহলেও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। ১১ তম মরশুমেও তার ঔজ্জ্বল্য বাড়বে বই কমবে না।

ইতিমধ্যেই আট ফ্রাঞ্চাইজিদের কাছে পৌঁছে গেছে প্লেয়ারদের লিস্ট। যার মধ্যে রয়েছে ২৮১ জন ক্যাপড প্লেয়ার ও ৮৩৮ জন প্লেয়ার। এই আনক্যাপড প্লেয়ারদের মধ্যে ৭৭৮ জন ভারতীয় ও ৩ জন অ্যাসোসিয়েট নেশন।

গৌতম গম্ভীর, যুবরাজ সিং, আর অশ্বিন, হরভজন সিং, অজিঙ্ক রাহানে, মিস্ট্রি স্পিনার কুলদীপ যাদব, কেএল রাহুল, মুরলী বিজয়কে ঘিরে জোরালো বিডিং হবে তা নিয়ে নিঃসন্দেহ সব মহল। কোন ফ্রাঞ্চাইজি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এঁদের তুলে নিতে পারবেন তা দেখার অপেক্ষায় সকলেই।

হাজারের বেশি প্লেয়ারের নাম আইপিএল নিলামের ঝুলিতে

এদিকে বিদেশিদের মধ্যে তাবড় আকর্ষণের কেন্দ্রে থাকবেন তাঁরা হলেন ক্রিস গেইল, বেন স্টোকস, ক্রিস লিন, ইয়ন মর্গ্যান, পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা।

এই প্রথমবার গ্ল্যামারাস এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটও। লিগে ক্যারিবিয়ান ফ্লেভার দেওয়ার জন্য রয়েছেন ডয়েন ব্র্যাভো, কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, জেসন হোল্ডার।

হাজারের বেশি প্লেয়ারের নাম আইপিএল নিলামের ঝুলিতে

শ্রীলঙ্কার থেকে উজ্জ্বল নাম অ্যাঞ্জেলো ম্যাথিউজ, নিরোসান ডিকওয়েলা, থিসারা পেরেরা। এবারের নিলামে নজরে থাকবেন গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন, মিচেল জনসনরা কারণ এরা চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। হাসিম আমলা থেকে ফাফ ডুপ্লেসিস, কুইন্টন ডি কক, ডেভিড মিলারদের নিয়ে টানাটানি থাকবে চোখে পড়ার মত।

পাশাপাশি ঘরোয়া ক্রিকেটাদের মধ্যে থাকবেন অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক পার্থিব শ, বরোদা দলের অধিনায়ক দীপক হুডা, অলরাউন্ডার কুর্নাল পান্ডিয়া, বাসিল থাম্পিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+