Imran-Moon Moon Relation: ইমরানের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে অকপট মুনমুন, রাইমা-রিয়ার গ্ল্যামারেও কাত ক্রিকেটাররা
Imran-Moon Moon Love Story: মুনমুন সেন এবং তাঁর দুই কন্যা রাইমা ও রিয়ার সঙ্গে বিভিন্ন সময়ে নাম জড়িয়েছে ক্রিকেটারদের। এমনও হয়েছে একই ক্রিকেটারের সঙ্গে দুই বোনের সম্পর্কের গুঞ্জনও চর্চায় ছিল।
তবে মা মুনমুন সেনের সঙ্গে ইমরান খানের সম্পর্ক কতটা গভীর ছিল তা নিয়ে আজও আলোচনা হয়। কয়েক বছর আগে অবশ্য এই সম্পর্ক নিয়ে একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন সুচিত্রা সেনের কন্যা।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে রেখা, জিনাত আমনের মতো বলিউডের তারকাদের নাম জড়িয়েছিল। রেখাকে ইমরান বিয়ে করছেন এমনটাও শোনা গিয়েছিল। যদিও তা হয়নি। ইমরানের সঙ্গে মুনমুন সেনের সম্পর্ক নিয়েও কম চর্চা হয়নি।
জানা যায়, ইমরান পছন্দ করতেন মুনমুনকে। ইমরানের সৌন্দর্যে আজও আকৃষ্ট সুচিত্রা সেনের কন্যা। সম্প্রতি মুনমুনের বড় মেয়ে রাইমা ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা গিয়েছে ইমরান খানের সঙ্গে মুনমুন তাঁর দুই মেয়েকে নিয়ে বসে রয়েছেন। গত বছর ইমরানের উপর হামলা কাপুরুষোচিত বলে নিন্দাও করেছিলেন মুনমুন।
এমনকী ২০১৯ সালে ইমরানের সঙ্গে কথা বলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। ২০১৬ সালে শেষবার কলকাতায় এসেছিলেন ইমরান। মুনমুন এক সাক্ষাৎকারে জানান, আমার সঙ্গে ইমরানের সম্পর্ক নিয়ে চর্চা ভালোই লাগত। একটা গ্ল্যামারাস ব্যাপার ছিল। ইমরান আমার, আমার স্বামীর ভালো বন্ধু।
মুনমুনের দাবি, ইমরানের সঙ্গে তাঁর এক অবাঙালি বান্ধবীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু তারপরেও তাঁর সঙ্গে ইমরানের নাম জড়িয়ে সম্পর্কের কথা তিনি উপভোগই করতেন। ইমরান তাঁদের বাড়িতেও এসেছিলেন বলে জানান মুনমুন। রাইমার পোস্ট করা ছবিটি সেদিনের কিনা তা স্পষ্ট নয়। তবে ইমরানের সঙ্গে সম্পর্কের কথায় মুনমুনের দাম্পত্যে প্রভাব পড়েনি।

মায়ের মতো মেয়েদেরও নাম জড়িয়েছে ক্রিকেটারদের সঙ্গে। যুবরাজ সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর যুবির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রিয়া সেনের। হাত ধরাধরি করে তাঁদের অনুষ্ঠানে দেখা গিয়েছে। আবার রাইমার সঙ্গে যুবির সম্পর্ক নিয়েও চর্চা শুরু হয়। তবে যুবরাজ তাঁর বন্ধু, এর বেশি কিছু নয় বলে দাবি করেন রাইমা।

রিয়ার সঙ্গে যুবরাজের সম্পর্ক অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। এরপরই রিয়ার জীবনে আসেন এস শ্রীসন্থ। একটি বিজ্ঞাপনী সংস্থার ফোটোশ্যুটে রিয়ার গ্ল্যামারে আকৃষ্ট হন শ্রীসন্থ। তাঁদেরও বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে দেখা গিয়েছিল। কিন্তু এই সম্পর্কও টেকেনি। যার অন্যতম কারণ শ্রীসন্থের নানাবিধ বিতর্কে জড়িয়ে পড়া।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications