Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: উমরানের দুর্ধর্ষ ইয়র্কারে আপ্লুত স্টেইনের সেলিব্রেশন ভাইরাল, কী বললেন হায়দরাবাদ কোচ

উমরানের দুর্ধর্ষ ইয়র্কারে আপ্লুত স্টেইনের সেলিব্রেশন ভাইরাল, কী বললেন হায়দরাবাদ কোচ

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উমরান খানের বোলিং তাক লাগিয়ে দিয়েছে। বরাবরের মতোই নাইটদের বিরুদ্ধে তাঁর গতির বিস্ফোরনের সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা। একই সঙ্গে এ দিন ক্রিকেটপ্রেমীদের আরও বেশি মুগ্ধ করেছে তাঁর সঠিক লাইন-লেন্থ এবং পজিশনিং।

IPL 2022: উমরানের দুর্ধর্ষ ইয়র্কারে আপ্লুত স্টেইনের সেলিব্রেশন ভাইরাল, কী বললেন হায়দরাবাদ কোচ

উমরানের সামনে এ দিন টিকতে পারেননি কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। নিখুঁত প্লেসিং ইয়র্কারের আইয়ারের স্ট্যাম্প ছিটকে দেন কাশ্মীরের তরুণ পেসার। আর তাঁর এই অনবদ্য বোলিং থেকে নিজেকে ধরে রাখতে পারেননি কিংবদন্তি ডেল স্টেইন। সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ স্টেইন। নিজের কেরিয়ারে কোনও ব্যাটসম্যানকে রেয়াত করেননি স্টেইন। তাঁর সামনে বহু তাবড় ব্যাটসম্যান দাঁড়াতে ভয় করতে বিস্ফোরক গতি এবং তারই সঙ্গে তাঁর নর্ভুলতার কারণে।

IPL 2022: উমরানের দুর্ধর্ষ ইয়র্কারে আপ্লুত স্টেইনের সেলিব্রেশন ভাইরাল, কী বললেন হায়দরাবাদ কোচ

স্বভাবতই তাঁর শিষ্য উমরানের সুদক্ষ বোলিং দেখে নিজের ভাল লাগা সামলাতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের তারকা বোলিং কোচ। উমরানের ঠিকানা লেখা ইয়র্কারে আইয়ারের স্ট্যাম্প উড়ে যাওয়ার সঙ্গেই নিজের চেয়ার ছেড়ে উঠে স্পিন বোলিং কোচ মুথিয়া মুরলীধরনের কাছে গিয়ে সেলিব্রেট করতে দেখা যায় স্টেইনকে, যেমন যেমনটা তিনি করতেন নিজের সময়ে কোনও ব্যাটসম্যানকে আউট করার পর।

উমরান মালিকের ইয়র্কারে পাওয়া উইকেট দেখে ডেল স্টেইনের এই সেলিব্রেশন মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জম্মু-কাশ্মীরের তরুণ বোলার বিরাট বড় ব্রেক থ্রু এনে দেয় নিজের দলকে। কেকেআর বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে দুই উইকেট তুলে নিয়েছেন উমরান মালিক। কেকেআর-এর বিরুদ্ধে জয়ের পর উমরানের উইকেটকে ঘিরে মুরলীধরনর সঙ্গে স্টেইনের সেলিব্রেটের প্রশঙ্গ উঠে আসে টম মুডির সঙ্গে আলোচনায়। মুডি বলেন, "প্রতিটা ম্যাচের আগেই ডাগ আউটে বিভিন্ন প্ল্যানিং চলে। আমার মনে হয় তরুণ পেসার গুরুত্বপূর্ণ উইকেট পাওয়ার ফলে নিজের ইমোশ প্রকাশ করেছিল ডেল। দলের প্রত্যেকে উমরানের বোলিংকে উপভোগ করে। কেকেআর-এর বিরুদ্ধে দারুণ বোলিং করেছে ও। নিজের পরিকল্পনায় ঠিক ছিল ও এবং দলে ওর ভূমিকা খুব মতো ও বোঝে।"

উমরান মালিক ছাড়া এই ম্যাচে ভাল বোলিং করেছেন টি নটরাজন। তিনটি উইকেট পেয়েছেন তিনি। হায়দরাবাদের বোলারদের দাপটে প্রথমে ব্যাটিং করে খুব বড় রান তুলতে পারেনি কেকেআর। ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে তারা তোলে ১৭৫। জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+