কোহলিকে সামনে রেখে কি ব্যবসা করছে বিসিসিআই, চিকুকে বাদ না দেওয়ার কারণ হিসেবে বিরাট মন্তব্য প্রাক্তন তারকার
কোহলি সামনে রেখে তবে কি ব্যবসা করছে বিসিসিআই! বিরাটকে বাদ না দেওয়ার কারণ হিসেবে বিরাট মন্তব্য প্রাক্তন তারকার
বিরাট কোহলিকে ছন্দে পাওয়া এখন ডুমুরের ফুলের দেখা পাওয়ার মতো বিষয়। ভাবলেই অবাক লাগে বিরাট কোহলিও নাকি একটা সময় ম্যাচ জেতাতেন ভারতকে। একে তো ব্যাটে রান নেই তার উপর একের পর এক ম্যাচ খেলছেন না, বিভিন্ন কারণে নিচ্ছেন বিশ্রাম। তবুও যদি ছন্দে ফিরতেন। তবুও 'অচল পয়সা'কে বয়ে নিয়ে চলেছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট আরও ভাল করে বললে বিসিসিআই। যেখানে যোগ্যতা সমপন্ন তরুণ ক্রিকেটাররা অপেক্ষার প্রহর গুণছেন একটা সুযোগের জন্য তখন একের পর এক সুযোগ দেওয়া হয়ে চলেছে ব্যর্থ বিরাটকে।

বিরাটকে একের পর এক ম্যাচে সুযোগ দেওয়া নেপথ্যে বড় মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা মন্টি পানেসার। বিরাটকে বয়ে বেড়ানো আসলে বিসিসিআই-এর ব্যবসার অঙ্গ মনে করেন মন্টি। তিনি জানিয়েছেন, বিরাটকে সামনে রেখে ব্যবসা করে বিসিসিআই। এই কারণেই তাঁকে টিম ম্যানেজমেন্টও ব্যাক করছে। টাইমস অব ইন্ডিয়াকে পানেসার বলেছেন, "বিরাট কোহলি হলেন এমন এক জন ক্রিকেটার যাঁকে নিয়ে বর্তমান বিশ্বে মার্কেটিং করা যায়।
সচিন তেন্ডুলকরের পর হয়তো এই স্তরে একমাত্র বিরাটই পৌঁছেছেন। সবাই চান বিরাট কোহলিকে ব্যাটিং বা ফিল্ডিং করতে, যা মার্কেটিং-এর একটা অঙ্গ। সমর্থকেরা বিরাটকে ভালবাসেন। ইংল্যান্ডেও ওর অসংখ্য ভক্ত রয়েছে। বিরাট কোহলি যখন খেলেন তখন গোটা স্টেডিয়াম মোড়া থাকে স্পনসরে। আর্থিক দিক দিয়ে বিরাট কোহলির থেকে লাভবান বোর্ড।
কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলের জন্য কি বিরাট উপযোগী? এটাই এখন বড় প্রশ্ন, যেটার উত্তর নির্বাচকদের সঙ্গে বসে বিসিসিআই-কে খুঁজে বের করতে হবে। বড় টুর্নামেন্টে টি-২০ বিশ্বকাপ বা মূল বিশ্বকাপে এটা থেকে হয়তো আরও বেশি অর্থ রোজগার করবে ওরা (বিসিসিআই) কিন্তু তা হলে এর মানে এটা দাঁড়াবে যে প্রতিযোগীতা না জিতে অর্থ রোজগারটাই প্রধান লক্ষ্য? এটাই বড় প্রশ্ন। এটা কঠিন হতে চলেছে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মরা জন্য।"
এক সময় বিশ্বের ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে ছিলেন বিরাট। সেই কারণে অনেকেই তাঁকে অনুসরণ করেন। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিরাটের ফলোয়ার সংখ্যা অনেক। এই প্রসঙ্গে মন্টি বলেন, "বিরাট শুধু সবচেয়ে মূল্যবান ক্রিকেটারই নয়, লোকে ওকে ভালবাসে। আমরাও ভালবাসি। ইংল্যান্ডে অসংখ্য সমর্থক রয়েছে ওর।"
ইংল্যান্ড সফরে টেস্টে এবং টি-২০ সিরিজে ব্যর্থ বিরাট রান পাননি দ্বিতীয় ওডিআই ম্যাচেও। তৃতীয় ম্যাচে সিরিজ জেতার লক্ষ্যে ম্যানচেস্টারে নামবে রোহিত শর্মার দল। সেই ম্যাচেও বিরাট কোহলি ব্যর্থ হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।












Click it and Unblock the Notifications