'সৌরভ-শাহের পকেটে আইপিএলের লভ্যাংশ ঢুকবে কি?', প্রশ্ন বিসিসিআই কোষাধ্যক্ষের

সৌরভ-শাহের পকেটে আইপিএলের রাজস্ব ঢুকবে কি? প্রশ্ন বিসিসিআই কোষাধ্যক্ষের

ব্যক্তিগত লাভের কথা মাথায় রেখেই করোনা ভাইরাসের আবহে আইপিএল আয়োজন করতে মরিয়া হয়ে উঠেছে বিসিসিআই, দেশের ক্রিকেট মহল ও প্রেমীদের একাংশের দাবি সরাসরি উড়িয়ে দিলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। এই পরিস্থিতিও আইপিএল হলেও যে লভ্যাংশ আদায় হবে, তা কোনও বিসিসিআই কর্তার পটেকে যাবে না বলে সাফ জানিয়েছেন তিনি।

আচমকাই নেতিবাচক ভাবনার উদয়

আচমকাই নেতিবাচক ভাবনার উদয়

করোনা ভাইরাসের ভয়াবহ আবহে আইপিএল আয়োজন করতে বিসিসিআইয়ের মরিয়া মনোভাব দেখে অবাক হয়েছেন দেশের একাংশ। তাঁদের মতে, এই কঠিন পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনের অর্থ ঝুঁকি ডেকে আনা। আসলে আইপিএল থেকে অর্জিত লভ্যাংশ বিসিসিআই কর্তাদের পকেটে যাবে বলে দাবি তুলেছেন দেশের কিছু মানুষ।

কী বললেন ধুমল

কী বললেন ধুমল

যে বা যারা বিসিসিআই আধিকারিকদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলছেন, তাঁদের থামতে বলেছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। তাঁর কথায়, আইপিএল থেকে অর্জিত রাজস্ব বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা সচিব জয় শাহের পকেটে যাবে না। ওই টাকার একটা অংশ ক্রিকেটারদের দেওয়ার পাশাপাশি কর শোধ করার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ধুমল। টাকার অন্য অংশ করোনা ভাইরাসের জেরে পিছিয়ে পড়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ড্রাস্ট্রিতে খরচ করা হবে বলেও জানিয়েছেন বিসিসিআই কোষাধ্যক্ষ।

আইপিএল নিয়ে অনিশ্চয়তা

আইপিএল নিয়ে অনিশ্চয়তা

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। এই কঠিন পরিস্থিতিতে দেশে টুর্নামেন্ট আদৌ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, প্রয়োজনে দর্শকশূন্য মাঠেই হবে আইপিএল। সে আশাও ক্ষীণ হতে চলায় অন্য দেশে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে বিসিসিআই।

আইপিএল না হলে ক্ষতি

আইপিএল না হলে ক্ষতি

করোনা ভাইরাসের জেরে চলতি বছরের আইপিএল না হলে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতি হবে বিসিসিআইয়ের। এত বড় অঙ্কের ধাক্কা সহ্য করা সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের পক্ষে সম্ভব নয় বলেই মনে করেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+