বিশ্বচ্যাম্পিয়নরা বেকায়দায় বাংলাদেশের বিরুদ্ধে! নিউজিল্যান্ডে টেস্টে নয়া নজির টাইগারদের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড দ্বিতীয় সংস্করণে ঘোর অস্বস্তিতে। ভারতে এসে কানপুরে কোনওরকমে টেস্ট ড্র রাখলেও মুম্বই টেস্টে হেরে সিরিজ খুইয়ে ফিরেছে। এবার দেশের মাটিতেও বাংলাদেশের বিরুদ্ধে বেশ বেকায়দায় কিউয়িরা। কেন উইলিয়ামসন সিরিজে নেই, নেতৃত্বে টম লাথাম। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে এবার পরাজয় বাঁচানোর লড়াই চালাতে হবে নিউজিল্যান্ডকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নয়া নজির বাংলাদেশের

প্রথম ইনিংসে কিউয়িদের চেয়ে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে তৃতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৪০১। চার উইকেট হারিয়েই অবশ্য নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে গিয়েছিল টাইগাররা। তবে মোমিনুল হক ও লিটন দাসের উইকেট তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের কিছুটা লড়াইয়ে ফিরিয়েছেন বোলাররা। তবে কাইল জেমিসন ও টিম সাউদিকে এদিন একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি। ফলে চার পেস অ্যাটাক নিয়ে নেমেও দেশের মাটিতে বাংলাদেশকে অস্বস্তিতে ফেলতে পারেনি নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার তিনটি করে উইকেট দখল করেছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নয়া নজির বাংলাদেশের

৬৭ ওভারে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তৃতীয় ওভারের শেষ বলে ওপেনার মাহমুদুল হাসান জয় ২২৮ বল খেলে ৭৮ রান করে নিল ওয়াগনারের শিকার হন। ৮৮.২ ওভারে দলের ২০৩ রানের মাথায় আউট হন মুশফিকুর রহিম। ট্রেন্ট বোল্টের বোল্ড হওয়ার আগে তিনি করেন ১২।

এরপর বাংলাদেশের লিড নিশ্চিত করে অধিনায়ক মোমিনুল হক ও লিটন দাসের পার্টনারশিপ। পঞ্চম উইকেটে তাঁদের জুটিতে ওঠে ১৫৮ রান। ব্যক্তিগত ৮৮ রানে বোল্টের বলে তিনি লেগ বিফোর হন। ২৪৪ বলের ইনিংসে রয়েছে ১২টি চার। অধিনায়ক আউট হওয়ার পর স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন লিটন। তিনিও শতরান মাঠে ফেলে এলেন।

১৭৭ বলে ৮৬ রান করে তিনি কট বিহাইন্ড হন। লিটন মেরেছেন ১০টি চার। ইয়াসির আলি ১১ ও মেহেদি হাসান মিরাজ ২০ রান করে অপরাজিত রয়েছেন। এশিয়ার বাইরে চলতি টেস্টেই সবচেয়ে বেশি ওভার (১৫৬) টিকল বাংলাদেশের ইনিংস, যা আগামীকাল আরও বাড়বে। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের কাছে হারলেও ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ ১৫২ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৫৯৫ তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। সেই রানে পৌঁছানোর সম্ভাবনা কম থাকলেও বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে কম রানের মধ্যেই বেঁধে ফেলতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+