আই লিগের চ্যাম্পিয়ন ঘোষণা ও বাকি ম্যাচের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফেডারেশন

আইলিগের চ্যাম্পিয়ন ঘোষণা ও বাকি ম্যাচের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফেডারেশন

করোনার কারণে আটকে আই লিগ। যেকারণে শনিবার লিগের বাকি ম্যাচগুলির ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসেছিল ফেডারেশন। শনিবারের বৈঠক শেষে মোহনবাগানকে সরকারিভাবে ২০১৯-২০ ফুটবল মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হল।

লিগ কমিটির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয়েছে করোনা মহামারীর জন্যে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে। সেই সঙ্গে ২০১৯-২০ ফুটবল মরসুম এখানেই শেষ হচ্ছে। লিগ শেষ হওয়ার মুহূর্তে পয়েন্টে টেবিলে শীর্ষস্থানে থাকার দরুণ মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।লিগে ১৬ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান।

আইলিগের চ্যাম্পিয়ন ঘোষণা ও বাকি ম্যাচের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফেডারেশন

১৪ মার্চ থেকে করোনার কারণে আই লিগ স্থগিত ছিল। ফলে লিগের ফিরতি ডার্বি ম্যাচ থেকে শুরু করে একাধিক উত্তেজক ম্যাচ স্থগিত হয়েছিল। আজ বৈঠকের পর আইলিগ শেষ হল বলে ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। লিগে এখনও সব দলের ম্যাচ মিলিয়ে ২৮ ম্যাচ বাকি ছিল।

আইলিগের চ্যাম্পিয়ন ঘোষণা ও বাকি ম্যাচের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফেডারেশন

ভারতে করোনা ভাইরাসে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। ইতিমধ্যে সংক্রমিতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ৩ মে পর্যন্ত লকডাউন দীর্ঘ করা হয়েছে। ফলে এই লকডাউন উঠলেও ভাইরাসের সংক্রমণ নির্মুল না হওয়া পর্যন্ত দেশে খেলাধুলোর সমস্ত প্রতিযোগিতা বন্ধ থাকবে, তা বলাই যায়। ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায়, মুখে মাস্ক ব্যবহার ও গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে কঠিন সংকটের এই সময় দেখেই লিগের এখানেই ইতি টানা হল।

একনজরে আই লিগের পয়েন্ট টেবিলে প্রথম পাঁচ দল

১৬ ম্যাচ শেষে মোহনবাগান ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে। সমসংখ্যাক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে পঞ্জাব। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চারে রিয়াল কাশ্মীর। ১৭ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে পাঁচে ট্রাউ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+