ডার্বির রঙ সবুজ-মেরুন, মোহনবাগানের সামনে আত্মসমপর্ণ ইস্টবেঙ্গলের
ডার্বির রঙ সবুজ-মেরুন, মোহনবাগানের সামনে আত্মসমপর্ণ ইস্টবেঙ্গলের
আইএসএলের মঞ্চে প্রথম ডার্বির জয়ের পর, ক্রিকেটের ডার্বি জিতেছিল মোহনবাগান। থ্রিলার ম্যাচে ইস্টবেঙ্গলকে ১ রানে হারিয়ে জয় পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবার ফিরতি ডার্বিতে অবশ্য মোহনবাগানের সামনে আত্মসমপর্ণ করল ইস্টবেঙ্গল।

ফিরতে ডার্বিতেও ইস্টবেঙ্গলের হার
ফিরতে ডার্বিতে এদিন মোহনবাগানের কাছে ৩৬ রানে ম্যাচ হারল ইস্টবেঙ্গল। ফলে ক্রিকেটের ডার্বিতে মরসুমে জোড়া জয় মোহনবাগানের।এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে মোহনবাগান ১৫২ রান তোলে।

মোহনবাগানের হয়ে কারা রান করলেন
সবুজ-মেরুন ক্লাবের হয়ে বিবেক সিং অর্ধশতরান হাঁকান। ৩৫ বল খেলে বিবেক ৫৮ রান করেন। সেই সঙ্গে অধিনায়ক অনুষ্টুপ মজুমদার এদিন লড়াকু ইনিংস খেললেন। ২৮ বলে অনুষ্টুপ ৪৪ রান হাঁকান। ইস্টবেঙ্গলের হয়ে সুজিত কুমার যাদব ৩৪ রান খরচ করে ৩টি উইকেট নিয়ে নজর কেড়়েছেন।

অলআউট ইস্টবেঙ্গল
জবাবে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল ১৭.৫ ওভারে ১১৬ রানে অল-আউট হয়। ফলে প্রথম ডার্বির মতো এদিন উত্তেজক ম্যাচ উপভোগ করা থেকে ফ্যানেরা বঞ্চিত হল। ইস্টবেঙ্গলের হয়ে রান তাড়া করতে নেমে অভিমন্যু ঈশ্বরন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে একা লড়াই করেন।

ইস্টবেঙ্গলের ইনিংস
৪১ বলে ঈশ্বরন ৫৫ রান করে আউট হন। শ্রীবৎস গোস্বামী ১৮ ও অভিষেক রামন ১৪ রানের যোগ করেন। যদিও বাকি ব্যাটসম্যানরা যোগ্য সংগত না দিতে পারায় ম্যাচে হার লাল-হলুদ ব্রিগেডের।

কত রানে ডার্বি জিতল মোহনবাগান
মোহনবাগানের হয়ে অনুরাগ তিওয়ারি অনবদ্য বোলিং করেন। ম্যাচে ২৭ রানে ৪টি উইকেট নিয়ে অনুরাগ ইস্টবেঙ্গলের ব্যাটিংয়ে শিরদাঁড়া ভেঙে দেন। সায়ন ঘোষ ১২ রানে ২টি উইকেট নিয়েছেন। ফলে ইস্টবেঙ্গলকে অলআউট করে ৩৬রানে ম্যাচ জিতল মোহনবাগান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications