বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ : মোহনবাগানের দুর্দান্ত জয় প্রত্যক্ষ করে আজ মাঠে নামছে ইস্টবেঙ্গল

বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ : মনোজের ব্যাটিংয়ে জয় হাসিল মোহনবাগানের, জিত টাউন ক্লাবেরও

দুর্দান্ত জয় দিয়ে করোনা ভাইরাসের আবহে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সূচনা করল মোহনবাগান ও টাউন ক্লাব। তারা কলকাতা কাস্টমস ক্লাব এবং কালিঘাটকে যথাক্রমে ১৭ রান ও ৩ উইকেটে হারিয়েছে। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। দ্বিতীয় ম্যাচে টাউন ক্লাবের মহম্মদ কাইফের ব্যাটিং ক্রিকেট মহলের প্রশংসা কুড়িয়েছে। আজ বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অভিযান শুরু হচ্ছে ইস্টবেঙ্গের।

বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ : মোহনবাগানের দুর্দান্ত জয় প্রত্যক্ষ করে আজ মাঠে নামছে ইস্টবেঙ্গল

কলকাতার ঐহিত্যবাহী ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম ম্যাচে কলকাতা কাস্টমস ক্লাবের মুখোমুখি হয় মোহনবাগান। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে সবুজ-মেরুন। ২৯ বলে ৩৫ রান করেন ওপেনার বিবেক সিং। ৩৯ বলে ৬১ রানের দাপুটে ইনিংস খেলেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি। পাঁচটি চার ও তিনটি লম্বা ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ব্যর্থ হন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (১)।

কাস্টমসের হয়ে সর্বাধিক ২ উইকেট নেন বাপি মান্না। ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই হয় কাস্টমসের। ওপেনার অভিষেক দাস ও চিরাগ পাঠকের মধ্যে ৫৭ রানের পার্টনারশিপ হয়। ৬০ বলে ৫৫ রান করেন অভিষেক। ২৩ রান করেন চিরাগ। তবে শেষ দিকে মোহনবাগানের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং মন্থর ব্যাটিংয়ের জেরে ম্যাচ ১৭ রানে হারতে হয় কাস্টমসকে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি তুলতে পারেনি পরাজিত দল। মোহনবাগানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সন্দীপন দাস এবং সায়ন ঘোষ।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে কালিঘাট। ৪৭ বলে ৬৩ রান করেন শুভম চট্টোপাধ্যায়। টাউন ক্লাবের হয়ে ৩ উইকেট নেন অরিত্র চট্টোপাধ্যায়। দুই উইকেট নেন আজিজ আনসারি। জবাবে দুই বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় টাউন ক্লাব। শেষ বেলায় ২৪ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে নায়ক বনে যান মহম্মদ কাইফ। ৬টি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

আজ বিকেলে তপন মেমোরিয়াল ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রাতর ম্যাচে কালিঘাট ক্লাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান। দুটি ম্যাচই রোমাঞ্চভরা হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+