পিসিবি ক্রিকেট কমিটির চিফের পদ থেকে ইস্তফা দিলেন মহসীন খান

টুর্নামেন্টের মধ্যেই পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন সেদেশের প্রাক্তন ক্রিকেটার মহসীন খান।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের জের?

টুর্নামেন্টের মধ্যেই পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন সেদেশের প্রাক্তন ক্রিকেটার মহসীন খান। কেন এমন করলেন মহসীন, প্রশ্ন তোলার পাশাপাশি তাঁর এই সিদ্ধান্ত বিশ্বকাপের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা সমর্থকদের।

পিসিবি ক্রিকেট কমিটির চিফের পদ থেকে ইস্তফা দিলেন মহসীন খান

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর এমনিতেই আতস কাচের নিচে রাখা হচ্ছে পাকিস্তানের নির্বাচকদের। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ওল্ড ট্রাফোর্ডের ক্যাফেতে রাত পর্যন্ত পার্টি করা কয়েক জন পাক ক্রিকেটারের উদ্দেশে বিভিন্ন মহল থেকে উড়ে আসছে বিভিন্ন টিপ্পনি। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বলেও দাবি তোলা হয়েছে।

তারই মধ্যে ক্রিকেট কমিটির প্রধানের পদ থেকে মহসীন খানের ইস্তফা পাকিস্তানে নতুন বিতর্কের সূচনা করল বলে মনে করা হচ্ছে। যদিও বিষয়টিতে বিতর্কের কোনও অবকাশ নেই বলে নিজেই জানিয়েছেন মহসীন খান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহেসান মানির সঙ্গে আলোচনার পর মহসীন বলেছেন, ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাকিস্তান ক্রিকেটের জন্য তিনি ভবিষ্যতেও কাজ করে যাবেন বলেও জানিয়েছেন সেদেশের প্রাক্তন ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+