Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহম্মদ সিরাজ ও উমরান মালিক হিন্দুত্ববাদীদের রোষের মুখে, ভাইরাল ভিডিও নিয়ে চলছে চাপানউতোর

ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ ও উমরান মালিক হোটেলে প্রবেশের সময় তিলক পরতে অস্বীকার করেন। ভাইরাল ভিডিওয় এই দৃশ্য দেখে তাঁদের সমালোচনার মুখে পড়তে হলো। অথচ তিলক না পরেও রেহাই পেলেন অন্য ২ জন।

একটি ভিডিও। তাতেই বিতর্ক ভারতের দুই পেসারকে নিয়ে। উমরান মালিক ও মহম্মদ সিরাজ। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, কোনও একটি টিম হোটেলে ভারতীয় দল ঢুকছে। স্বাগত জানাতে হোটল কর্তৃপক্ষের তরফে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কপালে তিলক পরিয়ে দেওয়া হচ্ছে। আর সেখানেই তিলক পরতে অস্বীকার করেন কয়েকজন। তবে বাকিদের ছেড়ে শুধু উমরান মালিক ও মহম্মদ সিরাজকেই পড়তে হয়েছে সমালোচনার মুখে।

সিরাজ-উমরান রোষের মুখে

সিরাজ-উমরান রোষের মুখে

হিন্দুত্ববাদী কয়েকজন প্রথম ভিডিওটিকে ভাইরাল করেন। ভারতীয় দলের এই দুই ক্রিকেটার মুসলিম ধর্মাবলম্বী। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ক্রিকেটে আন্তর্জাতিক স্তরে পৌঁছনোর পরও সিরাজ ও উমরান নিজেদের ধর্মের প্রতি 'কট্টর'। অথচ হামেশাই হিন্দুদের দেখা যায় ফেজ টুপি পরিহিত অবস্থায়, কিংবা কোনও মাজার বা দরগায় গিয়ে চাদর চড়াতে। এই হিন্দুরা এ সবের মাধ্যমে নিজেদের ধর্মনিরপেক্ষ প্রমাণেরই চেষ্টা করেন।

তিলক পরতে অস্বীকার

ভারতীয় ক্রিকেট দল এখন রয়েছে নাগপুরে। সেখানেই ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। নাগপুরে রয়েছে আরএসএসের সদর দফতরও। ফলে স্বাভাবিকভাবেই এই ভিডিও নিয়ে ভারতের দুই পেসারের মুণ্ডপাত চালিয়ে যাচ্ছেন অনেকেই। তবে অবাক করার মতো ব্যাপার হলো, উমরান ও সিরাজের তিলক পরতে না চাওয়া নিয়ে যাঁরা সরব হয়েছেন, তাঁরা একটি বাক্য ব্যয় করছেন না ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও অপর সাপোর্ট স্টাফ হরি প্রসাদ মোহনের তিলক পরতে অস্বীকার করা নিয়ে। ফলে বোঝাই যাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সিরাজ ও উমরান টার্গেট হচ্ছেন।

চলছে চাপানউতোর

এই পরিস্থিতিতে অনেক ক্রিকেট-ভক্ত অবশ্য এই ইস্যুতে সিরাজ ও উমরানের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতেই ব্যাট ধরেছেন। কেউ লিখেছেন, উমরান ও সিরাজ তিলক পরতে অস্বীকার করেছেন। কিন্তু নরেন্দ্র মোদীকেও তো দেখা গিয়েছে ফেজ টুপি না পরতে। ফলে ধর্মনিরপেক্ষতা কি ওয়ান ওয়ে ট্র্যাফিক? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।

ক্রিকেটারদের পাশে

কেউ কেউ ভারতীয় দলের হয়ে জাতীয় সঙ্গীতে গলা মেলানোর পর সিরাজের আবেগপ্রবণ হয়ে পড়া, তাঁর দেশভক্তির ভিডিও শেয়ার করেছেন। আবার ক্রিকেটভক্তরা উমরান মালিকের তিলক পরার ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গত ১৪ জানুয়ারি বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে দেখা গিয়েছিল খোয়াজা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চাদর চড়াতে। যদিও সিরাজ-উমরানের পাশে দাঁড়িয়ে কট্টর হিন্দুত্ববাদীদের বিঁধতে গিয়ে মোদীর ফেজ টুপি অস্বীকার করার উদাহরণই অনেকে টেনেছেন। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে ভারতীয় দলের পেস আক্রমণে বড় ভরসা সিরাজ। তাঁকে এ সব সমালোচনায় মাথা না ঘামানোর সুপরামর্শও দিয়েছেন ক্রিকেটভক্তরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+