‘আবেগের উচ্চস্রোত বইছিল’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের ম্যাচ প্রসঙ্গে আর কী বললেন ভারতীয় তারকা পেসার

‘আবেগের উচ্চস্রোত বইছিল’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের ম্যাচ প্রসঙ্গে আর কী বললেন ভারতীয় তারকা পেসার

হারের মুখ থেকে ভারতীয় দলকে দ্বিতীয় একদিনের ম্যাচে জয় এনে দিয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর অনবদ্য ৬৪ রানের ইনিংসের সৌজন্যে দুই উইকেটে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচকে ঘিরে ভারতীয় দলের ক্রিকেটাররা কতটা উৎকন্ঠায় ছিলেন তা প্রকাশ পায় বিসিসিআই ড্রেসিং রুম থেকে একটি ভিডিও প্রকাশের পর।

ম্যাচ উইনার অক্ষর প্যাটেল:

ম্যাচ উইনার অক্ষর প্যাটেল:

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩১২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ভারত। একটা সময়ে ভারতের পরের পর উইকেট হারানো দেখে মনে হচ্ছিল হয়তো সিরিজে সমতা ফিরিয়ে আনল ওয়েস্ট ইন্ডিজ। তবে তেমনটা ঘটেনি। হারা ম্যাচ ভারতীয় দলকে জিতিয়ে দেন অক্ষর প্যাটেল। ৩৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দুই বল বাকি থাকতেই শেষ ওভারে প্রয়োজনীয় আট রান তুলে নেয় ভারত। ওভারের চতুর্থ বলে কাইল মেয়ার্সকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ ভারতের ঝুলিতে এনে দেন অক্ষর।

উৎকন্ঠা এবং আবেগকে আঁকড়ে প্রতীক্ষার প্রহর গুণছিল দল:

উৎকন্ঠা এবং আবেগকে আঁকড়ে প্রতীক্ষার প্রহর গুণছিল দল:

দ্বিতীয় এক দিনের ম্যাচের পর ড্রেসিং রুমের একটি ভিডিও শেয়ার করে বিসিসিআই। যেই ভিডিওটিতে দেখা যাচ্ছে গোটা দল সেলিব্রেট করছে দ্বিতীয় ওডিআই-এর সঙ্গে সিরিজ জয়। ওই ভিডিওটিতেই গোটা দলে আত্মবিশ্বাসেরে কথা উল্লেখ করেন মহম্মদ সিরাজ এবং এ-ও জানান তাঁর কাছে সুযোগ এলেও তিনি ছয় মারার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেন, "ও মাই গড, জিজ্ঞাসা করো না ভাই। আবেগের উচ্চস্রোত বইছিল। পুরো চার্জড আপ ছিল অক্ষর প্যাটেল। আমাদের নিজেদেরে উপর প্রত্যেকের ভরসা ছিল। আমার নিজের উপর বিশ্বাস ছিল ছয় মারার। কিন্তু সিঙ্গেল নেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ ছিল সেই সময়ে।"

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের সংক্ষিপ্তসার:

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের সংক্ষিপ্তসার:

সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচে দুরন্ত পারফর্ম করলেও বোলারদের ব্যর্থতায় সিরিজ হাতছাড়া হয় ওয়েস্ট ইন্ডিজের। প্রথমে ব্যাটিং করে নিকোলাস পুরানের দল নির্ধারিত ৫০ ওভারে তোলে ৩১১/৬। কেরিয়ারের শততম ওডিআই ম্যাচে সাই হোপ করেন অনবদ্য ১১৫ রান। অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ৭৪ রানের ইনিংস। শার্দূল ঠাকুর তিনটি উইকেট সংগ্রহ করেন। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা খুব ভাল না হলেও অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন। ধুকতে থাকা ভারতীয় ব্যাটিংকে ৬৩ রান করে নির্ভরতা দেন শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন রান আউট হন ৫৪ রানে। শেষের দিকে ৩৫ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অক্ষর প্যাটেল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের আগামী সূচি:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের আগামী সূচি:

তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচটি ভারত খেলবে ২৭ জুলাই (বুধবার) পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে। এর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। টি-২০ সিরিজ শুরু হবে ২৯ জুলাই থেকে এবং এই সিরিজ চলবে ৭ অগস্ট পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+