AUS vs IND: এক ওভারে জোড়া উইকেট সিরাজের, স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলল ভারত

জমজজমাট সিডনি টেস্ট। প্রথম দিনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল উত্তেজনার যাবতীয় উপাদান মজুত আছে ভারত-অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে। দ্বিতীয় দিনের শুরুতেও তারই প্রমাণ পাওয়া গেল। মেলবোর্নে হার বা সিডনিতে প্রথম ইনিংসে অল্প রানে আউট হওয়া, এই সব কিছুকে ছাপিয়ে অজিদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটকেই হাতিয়ার করল ভারত।

ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৮৫ রানেই। যদিও এই রান নিয়েও যে লড়াই করা যাবে তার বার্তা প্রথম দিনের শেষেই ভারতীয় দলের পক্ষ থেকে দিয়েছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনের শুরুতেই আগুন জ্বালালেন বুমরাহ। শনিবার দ্বিতীয় শুরুতেই ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ান ব্যাটার লাবুশেনকে ২ রানে আউট করেন বুমরাহ। বল অজি ব্যাটারের ব্যাটে লেগে পন্থের হাতে চলে যায়।

এরপর বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। তাঁর ফর্ম নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। সিনিয়র হয়েও বুমরাহকে পর্যাপ্ত সাহায্য করতে পারছেন না সিরাজ। এমন অভিযোগও উঠেছিল। কিন্তু মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে যেখানে শেষ করেছিলেন সিডনিতে প্রথম ইনিংসে সেখান থেকেই সূচনা করলেন সিরাজ।

বিধ্বংসী বোলিং করেছিলেনমেলবোর্নে দ্বিতীয় ইনিংসে। সিডনিতে দ্বিতীয় দিনের সকালে আরও ভয়ঙ্কর হয়ে উঠার ইঙ্গিত দিলেন সিরাজ। এক ওভারে দুই অজি ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিলেন। স্যাম কনন্টাসকে প্রথম থেকেই টার্গেট করেছিলেন বুমরাহ-সিরাজ মিলে। উইকেটটা পেলেন সিরাজই। ড্রাইভ করতে গিয়ে গালিতে ধরা পড়েন অজি তরুণ ব্যাটার। ৩৮ বলে ২৩ রানেই শেষ তাঁর ইনিংস।

এরপর ব্যাট করেত নামেন ট্রাভিস হেড। যিনি চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কার্যত আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন ভারতীয় দলের। কিন্তু হেডকে সিডনিতে প্রথম ইনিংসে বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না সিরাজ। ভারতীয় তারকা বোলারের বলে স্লিপে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ৩ বলে ৪ রান করে আউট হলেন হেড মাত্র ৪ বলের মধ্যেই কন্টাস ও সিরাজের উইকেট নিয়ে রীতিমতো আগ্রাসী সেলিব্রেশন করলেন সিরাজ। সেইসঙ্গে লড়াইয়ের রসদ পেয়ে সিডনির গ্যালারিকে তাতিয়ে দিলেন বিরাট কোহলিও।

কিন্তু প্রথম ১ ঘণ্টাতে তিন উইকেট পেলেও অস্ট্রেলিয়া দলের হাল ধরেন স্মিথ এবং ওয়েবস্টার। ৪৭ রানের পার্টনারশিপও গড়ে তোলেন এই অজি ব্যাটার। ক্রমশ উইকেটে সেট হয়ে যাচ্ছিলেন স্মিথ। কিন্তু লাঞ্চের বিরতির আগেই স্মিথকে আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেললেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৫৭ বলে ৩৩ রান করে আউট হলেন স্মিথ। প্রসিদ্ধের বল ব্যাটে লেগে রাহুলের হাতে জমা পড়ে।

লাঞ্চের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১০১। প্রথম সেশনে ৯২ রান উঠল, পতন হল ৪ উইকেটের। ক্রিজে আছেন ওয়েবস্টার (২৮),অ্যালেক্স ক্যারি (৪)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+