বিমানবন্দর থেকে সোজা বাবার সঙ্গে দেখা করতে সিরাজ, সমাধিস্থলে গোলাপ দিয়ে শেষ শ্রদ্ধাজ্ঞাপন

বিমানবন্দর থেকে সোজা বাবার সঙ্গে দেখা করতে সিরাজ, কবরে গোলাপ দিয়ে শেষ শ্রদ্ধাজ্ঞাপন

ডনের দেশে দাদাগিরি ভারতের। ৩৬ রানের মহাবিপর্যয় থেকে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ব্যবধানে সিরিজে হারানো। ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিগর মহম্মদ সিরাজ। এই সিরিজ শুরুর আগে,অজিভূমে পৌঁছে বাবার মৃত্যুর খবর পেয়েছিলেন। বোর্ড দেশে ফেরায় সম্মতি দিলেও মায়ের কথাতেই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় থেকে বাবার স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন সিরাজ। সেই স্বপ্নপূরণের পর দেশে ফিরেই বাবাকে স্মরণ ভারতীয় ক্রিকেটারের।

বিমানবন্দর থেকে নেমে সোজা বাবার সঙ্গে দেখা করতে সিরাজ

বিমানবন্দর থেকে নেমে সোজা বাবার সঙ্গে দেখা করতে সিরাজ

বৃহস্পতিবার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছেন সিরাজ। দেশের মাটি ছুঁয়েই সোজা হায়দরাবাদে পৌঁছে বাবার কবরের সামনে সিরাজ।

বাবার কবরে গোলাপ দিয়ে এলেন সিরাজ

বাবার কবরে গোলাপ দিয়ে এলেন সিরাজ

দেশের হয়ে ক্রিকেট খেলতে বিদেশ সফরে থাকায় বাবার শেষকৃত্যে থাকতে পারেননি সিরাজ। শুধু তাই নয়, বাবাকে কবরে মাটি দিতে পারেননি ভারতীয় ক্রিকেটার। এরপর আজ দেশে ফিরে হায়দরাবাদে বাবার কবরের সামনে গিয়ে সিরাজ গোলাপ দিয়ে আসেন। এরপর নামাজ পড়ে বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

ফ্যানেদের হৃদয় জিতলেন সিরাজ

ফ্যানেদের হৃদয় জিতলেন সিরাজ

বিমানবন্দরে নেমেই সবার আগে বাবার সঙ্গে সিরাজের দেখা করার মুহূর্তের ছবি ভাইরাল হতে ক্রিকেট ফ্যানেদের হৃদয় জিতে নিয়েছে। ফ্যানেরা অনেকেই লিখেছেন, 'উনি ওপর থেকে তোমার সাফল্য দেখছেন।'

সিরাজের পাঁচ উইকেট,সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার

সিরাজের পাঁচ উইকেট,সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার

প্রসঙ্গত অজিভূমে ভারতের টেস্ট সিরিজ জয়ে সিরাজ দেশের হয়ে সিরিজে সবচেয়ে বেশি ১৩টি উইকেট নিয়েছেন। চতুর্থ টেস্টে বুমরাহের অনুপস্থিতিতে সিরাজের কাঁধে তরুণ বোলিং ব্রিগেডের দায়িত্ব ছিল। সেখানে সিরাজ ব্রিসবেনে ৫ উইকেট শিকার করে ভারতের ম্যাচ জয়ের বড় ভূমিকা পালন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+