RG Kar Hospital: বুমরাহের পর সিরাজ, আরজি কাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়ে পোস্ট করলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার
আরজি কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই ঘটনা শুধুমাত্র চিকিৎসক মহলের মধ্যেই সীমাবদ্ধ নেই। একটি গণ প্রতিবাদের রূপ নিয়েছে। তাতে সামিল হয়েছে সমাজের সমস্ত স্তরের মানুষ। ব্যতিক্রম নয় ক্রিকেট মহলও। সৌরভ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগেই তীব্র প্রতিবাদে সরব হয়েছিলেন। এবার দাদার পথই অনুসরণ করছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু যে সারা দেশের জনগনকে নাড়িয়ে দিয়েছে, তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। খেলার মাঠের তারকাও এই ঘটনার তীব্র প্রতিবাদে সামিল হয়েছেন। আগেই জসপ্রীত বুমরাহ সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন। এবার সেই তালিকাতে যুক্ত হলেন ভারতীয় দলের আরও এক তারকা পেসার সিরাজও।

এখানেই শেষ নয় মেয়েদের কী করা উচিত নয় তা নিয়ে অনেকেই নানা মন্তব্য করেন, যেগুলি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। সিরাজের করা পোস্টে লেখা, "ধর্ষণে মেয়েদের দিকে আঙুল তোলার ক্ষেত্রে এ বারের যুক্তি কী?"
আর জি করের ঘটনার প্রসঙ্গে এনে ভারতীয় দলের তারকা পেসার, "এবার কী অজুহাত দেবে? এখনও সেই মেয়েটিরই দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না?"
Mohammad Siraj's latest Instagram story. pic.twitter.com/MJJ4RySXET
— Tanuj Singh (@ImTanujSingh) August 16, 2024
সিরাজের পাশাপাশি সরব হয়েছেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারও। নাইটদের নেতা ইন্সটাগ্রাম স্টোরিতে লিখলেন, 'বিগত কয়েক বছরে কিছুই বদলায়নি! যা ঘটেছে, শোনার পর থেকে আমি আক্ষরিক অর্থে বিধ্বস্ত।' এতেই শেষ নয়, কেকেআর ক্যাপ্টেন একইসঙ্গে লিখেছেন, 'জাস্টিস ফর উইমেন।'
যসপ্রীত বুমরাহও চুপ করে থাকতে পারেননি আরজি করের নারকীয় ঘটনায়। তিনিও মহিলাদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন। ভারতীয় দলের তারকা ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল মহিলাই ভাল পরিবেশের দাবীদার।'
কয়েকদিন আগে সৌরভ এই ইস্যুতে সরব হয়েছিলেন, মহারাজ বলেছিলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, চরম নিন্দনীয় ঘটনা। এই ধরনের অপরাধের কোনও ক্ষমা নেই।এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে কড়া পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটি ঘটেছে আবার হাসপাতালের মধ্যে । সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।












Click it and Unblock the Notifications