Mohammed Shami: সন্তানের সাফল্যে গর্বিত, ছেলের সাফল্য নিয়ে ফাইনাল ম্যাচের কী বললেন শামির মা?
বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ছিলেন রোহিত-বিরাটরা।তাই তাদের নিয়েই উন্মাদনা থেকে চর্চাই ছিল সবথেকে বেশি। প্রথম চার ম্যাচে ব্রাত্যই ছিলেন মহম্মদ শামি। কিন্তু সুযোগ পেতেই নিজের জাত চেনালেন মহম্মদ শামি। আর সেমিফাইনালে দুরন্ত পারফরম্যান্সের পর রীতিমতো মহানায়ক হয়ে গিয়েছেন বঙ্গ পেসার।
শুধু রোহিত-বিরাট নন একইসঙ্গে ফাইনালের আগে শামিকে ঘিরেও চলছে সমানভাবে চর্চা। প্রচারের আলো তাঁর মুখের উপর থাকলেও শামি কিন্তু ভাবলেশহীন। আসলে জীবনে ধাক্কা খেতে খেতে লোহার মতোই শক্ত হয়ে গিয়েছেন শামি। সাফল্য-ব্যর্থতা কোনও কিছুই আর শামিকে যেন ছুঁয়ে যায় না।

একটি বেসরকারি চ্যানেলের শো-তে অংশ নিয়ে শামির মা বলেন, 'এটা আমার কাছে দারুণ খুশির মুহূর্ত। আমি কোনও দিন ভাবতেই পারিনিা আমার ছেলে এমন সাফল্য পাবে। এতনাম করবে। ওর জন্য অনেক সম্মান পাচ্ছি, আমি অত্যন্ত খুশি।' অন্যদিএক শামির দাদার মেয়ে বলেন, 'চাচার সঙ্গে কথা হয়েছে, ওনা কে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি।'
শামির গ্রাম আমরোহাতে শুরু হয়ে গিয়েছে উৎসব। ঘরের ছেলের খেলা দেখার জন্য বড় পর্দা লাগানো হচ্ছে। বিশ্বকাপ জিতে গ্রামে ফিরলেই বিরাট বড় করে সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা আছে।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনও ক্রিকেটার যিনি এক ম্যাচে সাত উইকেট নিলেন। ভারতীয় দলের ভরসার কারণ হয়ে উঠেছেন তিনি। টুর্নামেন্টের সেরা বোলারের খেতাবটা শামি পেলেও একেবারেই অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ইতিমধ্যেই তাঁর নামের পাশে ৬ ম্যাচে ২৩ উইকেট।












Click it and Unblock the Notifications