Mohammed Shami: মহম্মদ শামি কোন সিরিজে ভারতীয় দলে ফিরছেন? নজরে ফিটনেস

Mohammed Shami: মহম্মদ শামির ফিটনেস এথন কোন পর্যায়ে? নজর রাখছেন নির্বাচকরা। ভারতের এই নির্ভরযোগ্য পেসারের চূড়ান্ত পর্বের রিহ্যাব চলছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে।

শামি বেশ কিছুদিন হলো বোলিং শুরু করেছেন। ধীরে ধীরে বাড়ানো হচ্ছে বোলিং ওয়ার্কলোড।

Mohammed Shami

চলতি মাসের গোড়ায় কলকাতায় এসে শামি বলেছিলেন, তিনি নিশ্চিত নন ঠিক কবে ভারতীয় দলের হয়ে নামতে পারবেন। তবে ভারতের হয়ে খেলার আগে বাংলা দলের হয়য়ে কয়েকটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, সামনে ভারতের অনেকগুলি টেস্ট রয়েছে। তাতে দরকার পড়বে শামিকে।

টেস্ট দলে শামি ছাড়াও যাঁদের উপর ভারত নির্ভর করে তাঁরা হলেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। সিরাজ শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। তবে বুমরাহ এখনও বিশ্রামে রয়েছেন। ফলে ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরাহ নামতে পারবেন ফ্রেশ হয়েই।

আপাতত ভারতীয় দলের মাসখানেকের বেশি কোনও ম্যাচ নেই। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দলীপ ট্রফি রয়েছে। শামিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে দেখা যাবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে বাংলার এই পেসার আদৌ দলীপে খেলতে পারবেন কিনা তার উপর।

নির্বাচকরা মনে করছেন, দলীপ ট্রফিতে শামি যদি একটি ম্যাচও খেলেন তাতেই তাঁর ফিটনেস সম্পর্কে সুনিশ্চিত হওয়া যাবে। এনসিএ-র দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে শামি সংক্রান্ত যাবতীয় আপডেট নেওয়া হচ্ছে। তবে নির্বাচকদের আশা, চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শামিকে পাওয়া যাবে।

বাংলাদেশের বিরুদ্ধে দুটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ভারত খেলবে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে। ফলে অস্ট্রেলিয়া সফরের আগে নিজের সেরা ছন্দে বোলিংয়ের সুযোগ শামির কাছে অনেকই থাকছে। যদি দেশের মাটিতে টেস্টগুলিতে নাও খেলতে পারেন, তাহলেও অসুবিধা নেই।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ শেষ হচ্ছে নভেম্বরের ৫ তারিখ। অক্টোবর থেকে রঞ্জি ট্রফিও শুরু হয়ে যাচ্ছে। ফলে তাতে শামি খেলতে পারেন। অক্টোবরের ৩১ তারিখ থেকে ভারতের এ দল অস্ট্রেলিয়ায় দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে। তাতেও শামি খেলতে পারেন।

উল্লেখ্য, গত বিশ্বকাপ থেকে শামিকে ভোগাচ্ছিল গোড়ালির চোট। যদিও তা সত্ত্বেও দুরন্ত ছন্দে ছিলেন। প্রথমে গোড়ালির চোট কতটা গুরুতর তা বুঝতে পারেননি। পরে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে অস্ত্রোপচারের পথে হাঁটতে বাধ্য হন শামি। আপাতত তিনি মাঠে ফেরার প্রতীক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+