Mohammed Shami: ঘাত-প্রতিঘাত পেরিয়ে ‘অর্জুনজয়ী’, শামির জীবনের গল্প হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও
উত্তরপ্রদেশের সহাসপুরের অখ্যাত গ্রাম থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র হয়ে উঠা। এই যাত্রাপথটা যদি রূপকথার হয়, তবে সেই রূপকথার নায়কের নাম মহম্মদ শামি। অসীম সাহস আর ইচ্ছা শক্তিতে ভর করে অসম্ভবকে সম্ভব করার এক গল্পের রূপকার শামি। মঙ্গলবার সকালে শামির সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল, অর্জুন পুরস্কারে ভূষিত হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
উত্তরপ্রদেশ থেকে ক্রিকেটের টানে কলকাতায় চলে আসা, ক্রমেই বঙ্গ ক্রিকেটের তারকা হয়ে উঠা, তারপর ভারতীয় দলে সুযোগ পাওয়া। বরাবর কম কথা বলা ছেলেটার জীবন মনে হয় টেক্কা দেবে ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও।

সালটা ২০০৫, ট্রেনে চড়েই উত্তরপ্রদেশ থেকে কলকাতায় এসেছিলেন শামি। লক্ষ্য ক্লাব ক্রিকেট খেলা। কলকাতায় প্রথম শামি খেলেন ডালহৌসি ক্লাবে, ডালহৌসি ক্লাবে এক বছর খেলেছিলেন । এরপর শামিকে টাউন ক্লাবে নিলয়ে যান দেবব্রত দাস। এই ক্লাব থেকেই কলকাতার ক্লাব ক্রিকেটে নিজের জাত চেনান শামি। খেলেন চার বছর এই ক্লাবে খেলেন বর্তমান ভারতীয় দলের তারকা বোলার, এই ক্লাবে খেলেই বাংলার নির্বাচকদের নজর কারেন।
ময়দানে খেলেছেন ক্লাব ক্রিকেটে মোহনবাগানের হয়ে। আইপিএলে কেকেআরে জার্সিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক ও সবশেষে জাতীয় দলে সুযোগ। ভারতীয় ক্রিকেটে শুরু হল মহম্মদ শামির পথ চলা। ২০১৫, ২০১৯, ২০২৩ তিনটি একদিনের বিশ্বকাপে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন।
২০১৩ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হয়। সেই বছরেই জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে যাত্রা শুরু। শামির জীবন এক সরলরেখায় চলেনি। ঘাত-প্রতিঘাত এসেছে। কিন্তু চ্যাম্পিয়নরা জানেন কীভাবে জীবন যুদ্ধে কামব্যাক করতে হয়। প্রতিকূলতাকে হারিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয়।
২০১৪ সালে প্রেমিকা হাসিন জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শামি। তবে তাঁদের সুখের সংসার বেশিদিন টেকেনি। ৪ বছর বাদেই ২০১৮ সালে শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। শুরু হয় মাঠের বাইরে কোর্টের লড়াই। মামলা-আইনী লড়াইয়ে জড়িয়ে পড়লেন শামি। সেই সঙ্গে মাঝে মধ্যেই দোসর হত চোটের সমস্যা। কিন্তু শামি ফিরে এসেছেন প্রতিবারই চ্যাম্পিয়নের মতোই।
২০২৩ সালে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। আর ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে শামির পুর্নজন্ম দেখল ক্রিকেট বিশ্ব। প্রথম চার ম্যাচে প্রথম একাদশে ছিলেন ব্রাত্য। কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি। একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন সাতটি ম্যাচ।২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন শামি।
কিন্তু বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকে। ফাইনাল ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এরপর আবারও চোটের কবলে পড়লেন শামি। কিন্তু মঙ্গলবারে পৌষের শীতের সকালে শামি জীবনে এল সেই মাহেন্দ্রক্ষণ। অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ শামি। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ভারতীয় দলের তারকা পেসার। জীবনের একটা বৃত্তও যেন পূরণ হল।
#WATCH | Delhi: Mohammed Shami received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/znIqdjf0qS
— ANI (@ANI) January 9, 2024
আরও একটা প্রত্যাবর্তনের প্রতীক্ষায় শামির ভক্তরা। আসলে শামি যে সৌরভের শহরের প্রতিনিধি। কামব্যাক যে তাঁর জীবনের অঙ্গ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications