Mohammed Shami: পর্দায় আসছে শামির বায়োপিক! নিজেই অভিনয় করতে চান ভারতীয় দলের তারকা পেসার

ক্রীড়াবিদদের বায়োপিক এখন বলিউডের নতুন ট্রেন্ড। মহেন্দ্র সিং ধোনি থেকে মিতালি রাজ, মিলখা সিং থেকে মেরি কম, একাধিক ক্রীড়াবিদের জীবনী অবলম্বনেই তৈরি হয়েছে বলিউডে সিনেমা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই তালিকায় নবতম সংযোজন মহম্মদ শামির ‌‌নাম।

উত্তর প্রদেশে জন্ম হলেও বাংলা থেকেই ভারতীয় ক্রিকেটের মঞ্চে উত্থান হয় মহম্মদ শামির। বছর ২২ শামি ক্রিকেটের টানে উত্তর প্রদেশ থেকে চলে আসেন ক্রিকেট পাগল শহর কলকাতাতে। সেখান থেকেই শুরু হয় শামির ক্রিকেটীয় যাত্রা। ক্রিকেট মাঠে সাফল্য থেকে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে দাম্পত্য কলহ , শামির জীবনের চিত্রনাট্যে নাটকীয়তা কম নেই। এবার সেই চিত্রনাট্যে কী দেখা যাবে রুপোলি পর্দায়।

Mohammed Shami

বায়োপিক নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন শামি নিজেই। একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে ভারতীয় দলের তারকা পেসার বলেন, 'আমি এখনই বায়োপিকের ব্যাপার নিয়ে কিছু ভাবিনি। তবে হ্যাঁ আমার বায়োপিক তো একটা হওয়া উচিত।' অর্থ্যাত শামির নিজের যে সম্মতি আছে বায়োপিক করার বিষয়ে সেটা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট।

কিন্তু শামির নাম ভূমিকায় অভিনয় করবেন কে? এই বিষয়েও মুখ খুলেছেন শামি। সাক্ষাৎকারে শামি বলেছেন,' আমাকে দিয়েই মুখ্য চরিত্রে অভিনয় করিয়ে নেওয়া যায়। অবসরের পর তো আমার আর তেমন কিছু করার থাকবে না। তা হলে নিজের বায়োপিকেই আমি কাজ করে নেব।'

সাক্ষাৎকারে ক্রিকেট থেকে অবসর নিয়েও বড় বার্তা দিয়েছেন মহম্মদ শামি। ভারতীয় দলের তারকা পেসার বলেন, 'আমি কোনও কিছুর বোঝা সইতে পারছি না। যেদিন মনে করব যে আমি ক্রিকেট নিয়ে বিরক্ত, সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে আমার অবসরের ঘোষণা দেব।"

একদিনের বিশ্বকাপের পরই গোঁড়ালিতে চোটের সমস্যার মধ্যে পড়েছেন শামি।প্রথমে মুম্বইয়ে গিয়ে চোটের জায়গা পরীক্ষাও করান।বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। এমনকি প্রোটিয়াদের বিরুদ্ধে সীমিত ওভারের এবং টেস্ট সিরিজেও তাঁকে দলে রাখা হয়নি।এবার ইং‌ল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও সম্ভবত খেলতে পারেননিন শামি।

বিশ্বকাপের শুরুতে প্রথম একাদশে ছিলেন ব্রাত্য। কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি। একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন সাতটি ম্যাচ।২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+