Mohammed Shami: ‘সুযোগ পেলেই সেরাটা দিতে পারি’, রোহিত-দ্রাবিড়কে লজ্জায় ফেলে দি‌লেন শামি

গত বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে প্রথম দিকের ম্যাচগুলোতে সুযোগই পাননি মহম্মদ শামি। কিন্তু সুযোগ পাওয়ার পরই জ্বলে উঠেন। বিধ্বংসী পারফরম্যান্স করেন একের পর এক ম্যাচে। কিন্তু শুরুর দিকে প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় কি কিছুটা অভিমান হয়েছিল শামির? সম্প্রতি বিশ্বকাপ প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় দলের তারকা পেসার।

পারফরম্যান্স করার পরও চোটের সমস্যা ও নানাবিধ কারণে শামিকে মাঝে মধ্যেই বাদ পড়তে হয়েছে। ব্যতিক্রম হয়নি বিশ্বকাপের মঞ্চেও। কেরিয়ারে এখনও পর্যন্ত তিনটি একদিনের বিশ্বকাপে ভারতীয় দলে প্রতি‌নিধিত্ব করেছেন শামি। কিন্তু তিনটি বিশ্বকাপেই তাঁর সঙ্গে একই ঘটনা ঘটে। প্রথম দিকে সুযোগ না পেলেও পরে তা পেয়েই দুরন্তভাবে কাজে লাগিয়েছেন।

Mohammed Shami

সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতিতে শামি বলেন, "আমার অভ্যাস হয়ে গিয়েছে। ২০১৫, ২০১৯, ২০২৩ এই তিন বিশ্বকাপেই একই অবস্থা হয়েছে। তিনটি বিশ্বকাপের শুরুতে আমি প্রথম একাদশে স্থান হয়নি। কিন্তু এক বার পাওয়ার পরে এমন খেলেছি যে আমাকে আর বসানোর কথা কেউ ভাবেনি।"

এ কথা শুনে বিসিসিআই সচিব জয় শাহ, প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড় এবং সেখানে বসে থাকা অধিনায়ক রোহিত শর্মা হাসতে শুরু করেন।ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।

একইসঙ্গে শামি আরও বলেছেন, "পরিশ্রম করা ছাড়া তো আমার হাতে কোনও বিকল্প নেই। তাই সবসময় আমি তৈরি থাকি। সুযোগ পাওয়ার পরই নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি থাকি। কিন্তু সুযোগ পেলেই তো নিজের সেরাটা দিতে পারি। না পেলে তো বেঞ্চে বসে শুধু জল খাওয়াতে পারি। জায়গা দেওয়া তো পুরোটাই অধিনায়ক ও কোচের উপরেই নির্ভর করছে।"

গত বছর বিশ্বকাপের পর থেকেই চোট আঘাতের সমস্যার মুখে পড়েন। এরপর থেকে ক্রিকেটের বাইরে আছেন শামি। রিহ্যাবের শেষ পর্যায় এই মূহূর্তে রয়েছেন শামি। ইতিমধ্যেই বোলিং শুরু করে দিয়েছেন এনসিএতে। শামি অনেকটাই ফিট হয়ে গিয়েছেন । সময়ের সঙ্গে সঙ্গেই ওয়ার্কলোড বাড়িয়েছে এই পেসার, তবে কোনওরকম ব্যথার কথা উল্লেখ করেননি তিনি। ফলে এনসিএ মনে করছে টেস্ট ক্রিকেটে বোলিং করার মতো ফিটনেস ফের ফিরে পেয়েছেন তিনি।

রঞ্জিতে বাংলার প্রথম ম্যাচ ১১ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কানপুরে। । পরের ম্যাচ ইডেনে ১৮ অক্টোবর থেকে। প্রতিপক্ষ দল বিহার। এই দুটি ম্যাচে অথবা দুটির মধ্যে একটি ম্যাচে খেলতে পারেন শামি।চলতি বছরের শুরুতেই পায়ের অস্ত্রোপচার করিয়েছিলেন চোটের জায়গায়। এরপর আইপিএল,টি২০ বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। তবে বর্ডার গাভাসকর ট্রফিতে ফুল ফিট শামিকে চাইছে দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+