কখনও বিশ্রাম কখনও বাদ,তবে দলে ফিরলেই সবসময় ত্রাতা শামি

কখনও বিশ্রাম কখনও বাদ,তবে দলে ফিরলেই সবসময় ত্রাতা শামি

কখনও বিশ্রাম কখনও বাদ, ভালো খেললেও ধারাবাহিকভাবে টানা ম্যাচ খেলার সুযোগ হারান মহম্মদ শামি। সেটা বিশ্বকাপ হোক বা নিউজিল্যান্ড সফর। তারপরও দলে ফিরলে\ আগুনে বোলিং,আর ঠিকানা লেখা বাউন্সারে প্রতিপক্ষকে নাজেহাল করে বল হাতে বারে বারে জ্বলে উঠতে জানেন ভারতীয় স্পিডস্টার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও এদিন একই ভাবে জ্বলে উঠলেন শামি। কিউয়িদের বিরুদ্ধে চার উইকেট নিয়ে ব্যাটিংয়ে ভিত নাড়িয়ে দেন ডানহাতি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে বাদ পড়েছিলেন শামি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে বাদ পড়েছিলেন শামি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে বাদ পড়েছিলেন।টেস্ট সিরিজে খেলানোর জন্যেই নাকি শামিকে প্রথম ওডিআই খেলিয়ে বসিয়ে দিয়েছিলেন বিরাট। প্রথম ম্যাচ হেরে ভারতীয় দল যেখানে ০-১ পিছিয়ে সেখানে শামিকে কীভাবে টেস্টের জন্য প্রস্তুত রাখতে কোহলি বসিয়ে দিলেন, সেই পরিকল্পনা ক্রিকেটবোদ্ধাদের অনেকেই মাথায় আসেনি।

বিশ্বকাপেও বাদ পরেন

বিশ্বকাপেও বাদ পরেন

এই প্রথম নয়, এর আগে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের ম্যাচে ফিরে যাওয়া যাক। সেখানেও টুর্নামেন্টে বল হাতে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি শামিকে বিশ্বকাপ সেমিতে দলের বাইরে রেখেছিলেন বিরাট। ৪ ম্যাচ খেলে শামি বিশ্বকাপে ১৪ উইকেট নেন,যার মধ্য়ে আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হ্যাটট্রিক রয়েছে।

সর্বোচ্চ উইকেট শিকারি হয়েও সেমিফাইনালে দলে সুযোগ পাননি

সর্বোচ্চ উইকেট শিকারি হয়েও সেমিফাইনালে দলে সুযোগ পাননি

তারপরও সেমিফাইনালে চোট থেকে ফিরে আসা ভুবনেশ্বরকে খেলানো হয়। জসপ্রীতের সঙ্গে ভুবি খেলেছিলেন। দুই অলরাউন্ডার হিসেবে জাদেজা-হার্দিক ও এক স্পিনার হিসেবে চাহাল খেলেন। কী কারণে শামিকে বাইরে রেখে ভুবিকে সেমির ম্যাচটি খেলানো হয়েছিল, সেই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।

কিউয়িদের বিরুদ্ধে শামির চার উইকেট শিকার

কিউয়িদের বিরুদ্ধে শামির চার উইকেট শিকার

প্রথম টেস্টে ১ উইকেট পেলেও দ্বিতীয় টেস্টে এদিন কিন্তু সেরা বোলিং করলেন শামি। প্রথম ইনিংসে ল্যাথাম, নিকহোলস, জেমিসন, ও ওয়াগনারের উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+