Mohammed Shami: মমতা উদাসীন, শামিকে চমকে দিলেন মোদী! গুজরাত টাইটান্সে বিকল্প পেসারের দৌড়ে বাংলার ২
Mohammed Shami: মহম্মদ শামির গোড়ালির অস্ত্রোপচার হয়েছে। সেরে উঠতে বেশ কিছুটা সময় লাগবে বলে তিনি আইপিএলে খেলতে পারবেন না। টুইট করে এ কথা জানিয়েছেন শামি নিজেই।
তবে এরপর চমকের বাকি ছিল। বাংলার পেসার শামির আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় কোনও বার্তা দিতে দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উল্টো পথে হেঁটে শামির মন জিতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের পর ড্রেসিংরুমে গিয়ে শামিকে বুকে জড়িয়ে ধরিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শামি পায়ে অপারেশনের খবর সোশ্যাল মিডিয়ায় জানাতেই মোদী শামির দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডলে লেখেন, শামির মধ্যে যে সাহস রয়েছে, তাতে এই চোট জয় করে মাঠে ফেরার বিষয়ে আমি আত্মবিশ্বাসী।
এই প্রতিবেদন লেখা অবধি মমতা বন্দ্যোপাধ্যায় শামির আরোগ্য কামনায় কোনও বার্তা দেননি। শামি এক্স হ্যান্ডলে লেখেন, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন তাতে আমি অবাক হলেও দারুণ লাগছে। তাঁর এই উদারতা, চিন্তাশীলতা আমার কাছে অনেক। এভাবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মোদীর আশার বাস্তবায়ন ঘটাতে বদ্ধপরিকর শামি।
It was such a wonderful surprise to receive a personal note from Prime Minister Narendra Modi sir wishing me a speedy recovery. His kindness and thoughtfulness truly mean a lot to me. Thank you so much Modi sir ,for your well wishes and support during this time.
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) February 27, 2024
I will continue… https://t.co/aDagbvLeAM
গুজরাত টাইটান্সে শামির বিকল্প কে হবেন তা নিয়ে চর্চা চলছে। বাংলা থেকে নাম উঠে আসছে দুজনের। শামির ভাই মহম্মদ কাইফ বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ৬ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন। ৫০ ওভারের ফরম্যাটে ৯ ম্যাচে ১২ উইকেট পেয়েছেন। ব্যাটের হাতও খারাপ নয়। নিলামে অবিক্রিত থাকা কাইফ হতে পারেন দাদার বিকল্প।
বাংলার পেসার ঈশান পোড়েল চোট সারিয়ে মাঠে ফিরেছেন। রঞ্জি ট্রফিতে তেমন আহামরি কিছু করতে না পারলেও তাঁর আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর সতীর্থ শুভমান গিল এখন গুজরাত টাইটান্স অধিনায়ক। ২৯টি টি২০ ম্যাচে তাঁর ৪০ উইকেট রয়েছে। পাঞ্জাব কিংসের হয়ে ২০২১ সালে একটি ম্য়াচে একটি উইকেট পেয়েছিলেন।
দৌড়ে রয়েছেন কমলেশ নাগরকোটি। ২৫টি টি২০ ম্য়াচে তাঁর ১৯টি উইকেট রয়েছে। তিনিও ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন। নাগরকোটি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসে ছিলেন। ১২টি আইপিএল ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন।
গুজরাতের আরজান নাগওয়াসওয়ালা ৩৩টি ম্যাচে ৪৮ উইকেট নিয়েছেন। গত সৈয়দ মুস্তাক আলি টি২০-তে ৮ ম্যাচে ১৩ উইকেট দখল করেন, সেরা বোলিং ১৩ রানে ৬ উইকেট। লিস্ট এ ম্যাচে ৩৬ ম্যাচে তাঁর ৬৩টি উইকেট রয়েছে। ভারতীয় এ দলের নিয়মিত সদস্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। এবার কি আইপিএল অভিষেক হবে?
নাগওয়াসওয়ালার সঙ্গেই দৌড়ে রয়েছে গুজরাতের চিন্তন গজার নাম। রঞ্জি ট্রফিতে ৭ ম্যাচে ৩২ উইকেট ঝুলিতে পুরেছেন। গুজরাতের পেস বোলিং অলরাউন্ডার প্রিয়জিৎসিং জাদেজা রঞ্জি ট্রফিতে পাঞ্জাব ম্যাচে ১০ উইকেট-সহ মোট ১৮টি উইকেট পেয়ে নজর কেড়েছেন। কেরলের বেসিল থাম্পির নামও শোনা যাচ্ছে। ফ্ল্যাট উইকেটেও তিনি কার্যকরী। রঞ্জি ট্রফিতে এবার তিনি ২৪ উইকেট পেয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে ১৪ ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১১ উইকেট ঝুলিতে পুরেছেন থাম্পি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications